সরকারি কেনাকাটায় দেশীয় শিল্প, নতুন, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র, নারী এবং ‘সুযোগবঞ্চিত’ দরপত্রদাতাদের অগ্রাধিকার দিতে নতুন বিধিমালা করছে সরকার। এ জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৬-এর খসড়া তৈরি করেছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)।