প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’–তে অংশ নিয়েছেন সারা দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে ১৩ নভেম্বর রাজধানীর সদরঘাট-চাঁদপুর মোহনা-সদরঘাট নৌপথে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্যাপিত হয়। এতে চারটি শ্রেণিতে ৪০টি বন্ধুসভাকে সেরা বন্ধুসভা সম্মাননা দেওয়া হয়। ছবি তুলেছেন মীর হোসেন।
‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ বাছাইয়ে বিচারক হিসেবে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাহাফুজার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান ও কার্যনির্বাহী সদস্য আবরার জাহিন।
এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে ছিল স্কিন ক্যাফে, হট বেভারেজ পার্টনার নেসক্যাফে, আইসক্রিম পার্টনার সেভয়, ড্রিংকস পার্টনার ফ্রেশ, টি-শার্ট পার্টনার ম্যাক্স গ্রুপ, গিফট পার্টনার ফিলআপ, এন্টারটেইনমেন্ট পার্টনার চরকি, টেলিভিশন ও মিডিয়া পার্টনার স্টার নিউজ, ইন্টারনেট পার্টনার ব্যাস নেটওয়ার্ক, হেলথ পার্টনার পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ ও চকলেট পার্টনার কেয়ার নিউট্রিশন লিমিটেড। পুরো আয়োজনে সহযোগী হিসেবে ছিল প্রবাসী পল্লী গ্রুপ।
সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬
সাতক্ষীরা বন্ধুসভা।
দিনাজপুর বন্ধুসভা।
শেরপুর বন্ধুসভা।
পটিয়া বন্ধুসভা।
চট্টগ্রাম বন্ধুসভা।
ভৈরব বন্ধুসভা।
জামালপুর বন্ধুসভা।
ঠাকুরগাঁও বন্ধুসভা।
কাতার বন্ধুসভা।
পুরস্কার হাতে সহমর্মিতার ঈদ কর্মসূচির ‘সেরা ১০’ বন্ধুসভার প্রতিনিধিরা।
The post সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗