প্রশাসনের কিছু কর্মকর্তার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যোগাযোগ থাকার অভিযোগ নিয়ে নানা মহলে আলোচনা চলছে। সন্দেহভাজন কর্মকর্তাদের সরকার নজরদারিতে রেখেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এর মধ্যেই গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আতিকুল ইসলামকে বদলির আদেশ দেওয়া হয়। তিনি সিনিয়র সহকারী সচিব। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
কারণ জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রথম আলোকে বলেন, ‘সরকারি চাকরি বিধি ভঙ্গ করে আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই কর্মকর্তাকে আপাতত জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে।’
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতায় উসকানির অভিযোগে পৌর কর্মকর্তাকে বদলি

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি এখনো বদলির আদেশ পাননি। সরকারি চাকরিবিধি মেনেই কাজ করে যাচ্ছেন।
গোপালগঞ্জে গত মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার মুকসুদপুর থানায়ও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকাসহ দেশের আরও কিছু এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Source - www.prothomalo.com ↗