রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে বেইনঘরের উদ্বোধন করেন। পরে চাকমা রাজপরিবারের সদস্য জয়তী রায় চরকায় সুতা কেটে চীবর তৈরির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।