শিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণের ১৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’। বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ার সামনের চত্বরে দর্শক–শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আজ বৃহস্পতিবার বৃষ্টির কারণে পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনে বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হয়। আয়োজনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন।
সঞ্জীব চৌধুরী একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি সাংবাদিকতা ও সংগীত—দুই ক্ষেত্রেই অবদান রাখেন। ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’। তাঁর গান ও লেখায় প্রেম, বিরহ, জীবনবোধ, মানবিকতা ও প্রতিবাদী চেতনার প্রকাশ তাঁকে বাংলা সাংস্কৃতিক অঙ্গনে অনন্য পরিচিতি এনে দেয়।
গান, কথা ও প্রতিবাদী চেতনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সঞ্জীবসন্ধ্যা’

অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর জীবন, কর্ম, শিল্পচর্চা ও প্রতিবাদী চেতনা নিয়ে আলোচনা করেন তাঁর সহযোদ্ধা ও বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহাবুব খালাসী এবং সংগঠনটির সভাপতি শেখ শাবাব ত্বকী রূপক।
আলোচনা পর্বের পাশাপাশি বিভিন্ন ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করেন। তাঁদের মধ্যে ছিলেন গানপোকা, সায়েম জয়, অর্ঘ্য দেব, স্বরব্যাঞ্জো, অং অং, তুহিন কান্তি দাস, অনিন্দ্য বিশ্বাস, দ্য পোস্ট অফিস সোসাইটি, ইলা লালালালা, অনিক দাস, মুবাশ্বির মাহমুদ নিবিড়, প্রিয়ন্তী আমিন, আনিয়া খান, ক্যাও থিন, রেজওয়ান ও অমি, রিমঝিম, রূপক–রাইয়ান–ওজি, মাহমুদুল হাসান, নবীন কিশোর গোস্বামী, মাহাবুব খালাসী, শিমুল কুম্ভকার, ইয়াসির আরাফাত রুবেল ও দুর্জয় রায়।
শিল্পীদের পরিবেশনার সময় দর্শক–শ্রোতাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই শিল্পীদের সঙ্গে গানের সুরে কণ্ঠ মেলান। একের পর এক গানে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকেরা জানান, সঞ্জীব চৌধুরীর গান, কথা ও প্রতিবাদী চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তাঁর সৃষ্টির মধ্য দিয়ে মানবিকতা ও প্রতিবাদের চর্চাকে এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁর প্রয়াণের ১৯ বছর পরও গানের মধ্য দিয়ে তিনি মানুষের মধ্যে বেঁচে আছেন।
গান, কথা ও প্রতিবাদী চেতনার মধ্য দিয়ে অরাজকতার বিপরীতে স্বপ্নের কথা বলার প্রত্যয় নিয়ে শেষ হয় ‘সঞ্জীব সন্ধ্যা ২০২৬’।

Source - www.prothomalo.com ↗