বন্ধুত্ব জীবনের এমন একটি সুন্দর অনুভূতি, যার কোনো বয়স, সীমানা কিংবা পরিচয়ের বাধা নেই। এ কথাটিই সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করেছি প্রথম আলো বন্ধুসভার সঙ্গে যুক্ত হওয়ার পর।
বন্ধুসভার সদস্য হিসেবে পথচলা শুরুর পর থেকেই আমার জীবনে যুক্ত হয়েছে অনেক নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা এবং অসংখ্য সুন্দর স্মৃতি। দেশের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বুঝতে শিখেছি, একজন মানুষ আরেকজনের কতটা ভালো বন্ধু হয়ে উঠতে পারে, কতটা অনুপ্রেরণা দিতে পারে।
২০২৫ সালে গাজীপুরে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। সেখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছিল। সেই পরিচয় থেকে তৈরি হয়েছে সুন্দর কিছু সম্পর্ক, হয়েছে নেটওয়ার্কিং, পেয়েছি নতুন অভিজ্ঞতা। পরবর্তী জীবনে এই পরিচয় ও যোগাযোগ আমাকে অনেকভাবে সহযোগিতা করেছে।
নদীর বুকে একদিন, হৃদয়ে জমা একরাশ বন্ধুত্ব

বন্ধুসভা আমাকে শুধু নতুন বন্ধু উপহার দেয়নি; নিজের মতামত প্রকাশ করতে, ভালো কাজে অংশ নিতে, নিজের সৃজনশীলতাকে তুলে ধরতে এবং লেখালেখির মাধ্যমে নিজেকে প্রকাশ করতেও অনুপ্রাণিত করেছে। নিজের ভেতরের আত্মবিশ্বাসকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছি এখানে। কখনো কোনো ভালো কাজের অংশ হয়ে, কখনো নতুন কিছু শিখে, আবার কখনো নিজের লেখা প্রকাশের আনন্দে।
প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’-তে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত ছিলাম।
চিরচেনা ঢাকার ব্যস্ততা, যানজট, পড়াশোনা এবং প্রতিদিনের ছুটে চলা জীবন থেকে একটু দূরে নদীর বুকে বন্ধুদের সঙ্গে একটি দিন কাটানোর অনুভূতি ছিল অন্য রকম। ‘প্রিন্স আওলাদ-৭’ লঞ্চে একে একে বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, পরিচিত মুখগুলোর হাসি, নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়—সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন একটি বড় পরিবারের পুনর্মিলন ঘটেছে।
লেখক আনিসুল হকের সঙ্গে।নদীর ঢেউ, খোলা আকাশ, শীতল বাতাস, চারপাশে বন্ধুদের হাসি-আড্ডা আর আনন্দের মুহূর্তগুলো যেন আমাদের কিছু সময়ের জন্য সব ব্যস্ততা ভুলিয়ে দিয়েছিল। সাংস্কৃতিক আয়োজন, গান, গল্প, ছবি তোলা এবং একসঙ্গে সময় কাটানো—প্রতিটি মুহূর্তই ছিল উপভোগ করার মতো।
সবচেয়ে ভালো লেগেছে, এখানে কেউ কারও কাছে অপরিচিত হয়ে থাকেনি। কেউ হয়তো প্রথমবারের মতো দেখা করেছে, কেউ আবার অনেক দিনের পরিচিত। কিন্তু সবার মধ্যে ছিল একই রকম আন্তরিকতা, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধন।
বন্ধুসভার আয়োজনে কিছু ব্যক্তিগত মজার অভিজ্ঞতাও আছে! প্রতিবারই খাবারের টোকেন হাতে পাই, কিন্তু সব খাবার শেষ করতে পারি না। অনুষ্ঠান শেষে দেখা যায়, দুই-তিনটি টোকেন আমার কাছেই রয়ে গেছে! তবে সবচেয়ে বড় আক্ষেপ আইসক্রিম নিয়ে। ফ্যান্টাসি কিংডমের আয়োজনেও মন ভরে আইসক্রিম খাওয়া হয়নি, এবারও সেই আক্ষেপ পূরণ হলো না। পরবর্তী আয়োজনের আয়োজকদের কাছে ছোট্ট আবদার—আমার জন্য একটু বেশি আইসক্রিমের ব্যবস্থা রাখবেন!
ফেরার পথে মনে হচ্ছিল, আনন্দটা এখনো সঙ্গেই আছেমজার বিষয় হলেও এমন ছোট ছোট ঘটনাই একসময় বড় স্মৃতি হয়ে থাকে। হয়তো অনেক বছর পর এই ছবিগুলো দেখব, আর মনে পড়বে নদীর বুকে কাটানো সেই আনন্দময় দিন, বন্ধুদের হাসিমুখ এবং একসঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্তের কথা।
প্রথম আলো বন্ধুসভার ২৮ বছরের এই পথচলায় যাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। বিশেষ ধন্যবাদ এমন একটি আয়োজন উপহার দেওয়ার জন্য, যেখানে আমরা শুধু একটি অনুষ্ঠান উপভোগ করিনি; বরং পেয়েছি নতুন করে বন্ধুত্ব উদ্যাপন করার সুযোগ এবং হৃদয়ে জমিয়ে রাখার মতো অসংখ্য স্মৃতি।
বন্ধুসভার কাছে আমার প্রত্যাশা, এই বন্ধুত্বের বন্ধন আরও বিস্তৃত হোক। দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ুক ভালো কাজের অনুপ্রেরণা। নতুন নতুন মানুষ যুক্ত হোক, নতুন স্বপ্ন তৈরি হোক, আর বন্ধুরা একে অপরের শক্তি হয়ে পাশে থাকুক। বন্ধুসভার সঙ্গে আমার এই পথচলা আরও দীর্ঘ হোক।
ভালো থেকো, প্রিয় বন্ধুসভা। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে, নতুন কোনো গল্পে, নতুন কোনো আনন্দে। বন্ধুত্বে গড়ি স্বপ্ন।
বন্ধু, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗