পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা, প্রার্থনাসভায় বাধা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ধর্মান্তকরণের অভিযোগকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে বলে জানা গেছে। গত মে মাসে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।