গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবি সদস্যদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন অবরোধকারীরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন

অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপারশপে হামলা চালানো হয়। এ সময় দোকানটিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
The post গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗