Bangladesh · 2026-11-20 08:00:00

ট্রাম্প এখন দুর্বল, চীনের জন্য বিপদ নাকি সুযোগ

ট্রাম্প এখন দুর্বল, চীনের জন্য বিপদ নাকি সুযোগ
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক চরম ধাক্কা দিয়েছেন। রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। দুর্বল হয়ে পড়া মার্কিন প্রেসিডেন্টকে এখন চীনের নেতা কীভাবে মূল্যায়ন করবেন?
আমার বিশ্বাস, ট্রাম্প সম্পর্কে সি তাঁর ব্যক্তিগত মূল্যায়নে মৌলিক কোনো পরিবর্তন আনবেন না। তবে আগামী দুই বছরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে প্রভাবিত করার ক্ষেত্রে ট্রাম্পের সক্ষমতা—এবং এ বছর দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের যে নতুন কাঠামো নিয়ে সমঝোতা হয়েছে, তা বাস্তবায়নে তাঁরা কতটুকু সফল হতে পারবেন—সেটি নতুন করে হিসাব করছেন সি।
বেইজিং হয়তো ট্রাম্পকে এমন একজন প্রেসিডেন্ট হিসেবে দেখতে শুরু করবে, যিনি ব্যক্তিগত পর্যায়ে আলোচনার ব্যাপারে এখনো আগ্রহী, কিন্তু বড় কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষমতা ক্রমেই হারিয়ে ফেলছেন।
বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ সি এবং ট্রাম্প উভয়েই রাষ্ট্রপ্রধানদের মধ্যে ব্যক্তিগত কূটনীতিকে বেশ গুরুত্ব দেন। ট্রাম্প গত মে মাসে চীন সফর করেছেন এবং সি সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে গেছেন। চীনা বিবৃতি অনুযায়ী, ওই বৈঠকগুলোতে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কের একটি নতুন কাঠামো প্রতিষ্ঠায় একমত হয়েছেন: যা হবে ‘সম্মান, ন্যায্যতা ও পারস্পরিকতার ভিত্তিতে একটি গঠনমূলক এবং কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক।’
ট্রাম্পের কাছে আসলে কী চান সি চিন পিংট্রাম্পকে বশে রাখতে সি চিন পিংয়ের তুরুপের তাসসি এমন এক সম্পর্কের আহ্বানও জানিয়েছেন, যার বৈশিষ্ট্য হবে ‘সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া, নিয়ন্ত্রিত প্রতিযোগিতা, মতপার্থক্য সামাল দেওয়া এবং শান্তির সম্ভাবনা।’
অন্যদিকে, ট্রাম্প বারবার সির সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা জোর দিয়ে বলেছেন এবং আস্থা প্রকাশ করেছেন যে তাঁদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক সফল হতে পারে।
সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক পটভূমি ও শাসনদর্শন থাকা সত্ত্বেও সি এবং ট্রাম্প—যাঁরা উভয়েই নিজ দেশে নিজেদের কর্তৃত্ব বাড়ানোর চেষ্টা করেছেন—একটি বিশ্বাসে একমত যে শক্তিশালী নেতারা জাতীয় সিদ্ধান্ত গ্রহণে নির্ণায়ক ভূমিকা রাখতে পারেন।
বেইজিং নিয়মিতই রাষ্ট্রপ্রধানদের মাধ্যমে পরিচালিত কূটনীতির কৌশলগত গুরুত্বের ওপর জোর দেয়। অন্যদিকে, ট্রাম্প প্রথাগত পররাষ্ট্রনীতি বিষয়ক আমলাতন্ত্রকে অবিশ্বাস করেন এবং অন্যান্য নেতাদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পছন্দ করেন। উভয়েই মনে করেন যে শীর্ষ নেতারা একবার সমঝোতায় পৌঁছালে দুই দেশের মধ্যকার অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যায়।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র, ২৪ সেপ্টেম্বর ২০২৬তবে তাঁদের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। সির স্বৈরতান্ত্রিক অবস্থান তাঁকে তাঁর ব্যক্তিগত কূটনৈতিক পছন্দগুলোকে সরাসরি চীনা সরকারি নীতিতে রূপান্তর করার সুযোগ দেয়। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে সিদ্ধান্ত গ্রহণে অস্বাভাবিক রকমের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও ট্রাম্প কংগ্রেস, বিচার বিভাগ বা অন্যান্য অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিকে পুরোপুরি এড়িয়ে যেতে পারেন না—বিশেষ করে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর।
রিপাবলিকানরা যখন হোয়াইট হাউস এবং কংগ্রেস উভয়ই নিয়ন্ত্রণ করত, তখন এই পার্থক্যটি খুব একটা দৃশ্যমান ছিল না। ক্ষমতায় ফেরার পর ট্রাম্প রিপাবলিকান পার্টির ভেতরে ব্যাপক কর্তৃত্ব ভোগ করেছেন এবং একটি নতজানু কংগ্রেস তাঁর নীতিগুলোর বিরুদ্ধে তেমন কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তোলেনি—এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সখ্য গড়ার চেষ্টায় ইউক্রেনপন্থী রিপাবলিকানরা আপত্তি জানানো সত্ত্বেও।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া বেইজিংয়ের দৃষ্টিভঙ্গির একটি স্পষ্ট ইঙ্গিত দেয়। ট্রাম্পের রাজনৈতিক পরাজয় নিয়ে কোনো মন্তব্য না করে মন্ত্রণালয়ের মুখপাত্র দুই প্রেসিডেন্টের মধ্যে হওয়া সমঝোতাগুলো বাস্তবায়ন অব্যাহত রাখা এবং তাঁদের গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে চীনের আগ্রহের ওপর জোর দিয়েছেন।সির কাছে বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল যে ট্রাম্পের সঙ্গে একটি স্থিতিশীল ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখলে তা ওয়াশিংটনের চীন নীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে এবং দুই নেতার সরাসরি আলোচনার মাধ্যমে স্পর্শকাতর ইস্যুগুলোতে মার্কিন অবস্থানের পরিবর্তনও আনা সম্ভব হতে পারে।
মধ্যবর্তী নির্বাচন সেই সমীকরণ বদলে দিয়েছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ায় পররাষ্ট্র বিষয়ে ট্রাম্পের উল্লেখযোগ্য কর্তৃত্ব থাকলেও সির সঙ্গে তাঁর যেকোনো বড় চুক্তি এখন কংগ্রেসের কঠোর যাচাই-বাছাই ও সম্ভাব্য চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশেষ করে তাইওয়ান এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে—বিশেষত জেনসেন হুয়াং কেলেঙ্কারির পর—ডেমোক্র্যাটরা চীনের প্রতি রিপাবলিকানদের চেয়ে খুব একটা নমনীয় নন। ট্রাম্প যদি এসব ক্ষেত্রে বেইজিংকে বড় কোনো ছাড় দেওয়ার চেষ্টা করেন, তবে ডেমোক্র্যাটরা শুনানি, তদন্ত, বাজেট ক্ষমতা এবং আইন প্রণয়নের মাধ্যমে তাঁকে বাধা দিতে পারে—এবং এমন যেকোনো ছাড়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে।
সি চিন পিংয়ের কাছে লড়াইয়ে পরিষ্কারভাবে হেরে যাচ্ছেন ট্রাম্পমোদি-সি সম্পর্কের আড়ালে যুক্তরাষ্ট্র-চীনের বড় খেলাএটি একটি স্ববিরোধী পরিস্থিতির সৃষ্টি করেছে। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পররাষ্ট্রনীতির সাফল্যের মাধ্যমে নিজের নেতৃত্ব প্রমাণ করার তাগিদ ট্রাম্পের মধ্যে আরও প্রবল হতে পারে, যা তাঁকে সির সঙ্গে একটি বড় চুক্তিতে পৌঁছাতে আরও আগ্রহী করে তুলবে। কিন্তু এমন চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয় হিসেবে উপস্থাপন করার প্রয়োজনীয়তা যত বাড়বে, চীনকে ছাড় দেওয়ার সুযোগ তাঁর জন্য ততই সংকুচিত হবে। তাঁর দুর্বল রাজনৈতিক অবস্থান একদিকে যেমন চুক্তি করার আগ্রহ বাড়াচ্ছে, অন্যদিকে তেমনি তাঁর ছাড় দেওয়ার পরিসরও কমিয়ে দিচ্ছে।
সি সম্ভবত বিষয়টি বুঝতে পারছেন। ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব কমানোর পরিবর্তে তিনি বরং যোগাযোগের এই সরাসরি মাধ্যমটি ধরে রাখতে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হতে পারেন। ডেমোক্র্যাট রাজনীতিবিদদের তুলনায় ট্রাম্প এখনো যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে লেনদেন বা লাভ-ক্ষতির দৃষ্টিভঙ্গিতে দেখতে বেশি আগ্রহী এবং নিজের বিচারবুদ্ধি অনুযায়ী নির্দিষ্ট নীতিতে পরিবর্তন আনতে বেশি প্রস্তুত। চীনা নেতাদের দৃষ্টিতে তিনি এখনো এমন একজন ব্যক্তি যাঁর সঙ্গে সমঝোতা করা যায়, যদিও সেই সমঝোতা বাস্তবায়নের সক্ষমতার ওপর তাঁদের আর পূর্ণ আস্থা না-ও থাকতে পারে। তবু তিনি এমন একজন প্রেসিডেন্ট যাঁর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অর্থবহ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী পেং লিইয়ুয়ান সেপ্টেম্বরে ট্রাম্প-সি বৈঠকের পর হোয়াইট হাউসের তেমন কোনো আপত্তি ছাড়াই বেইজিং কূটনৈতিক ভাষা নির্ধারণ করেছিল। বেইজিংয়ের দৃষ্টিতে, এই কাঠামো কেবল সাম্প্রতিক বছরগুলোর তীব্র বাণিজ্য সংঘাত কাটিয়ে ওঠার প্রচেষ্টার চেয়েও বেশি কিছু। চীনের ব্যাখ্যা অনুযায়ী, এটি এও ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন চীনকে একটি সমকক্ষ কৌশলগত শক্তি হিসেবে মেনে নিতে শুরু করেছে এবং দ্বিপক্ষীয় প্রতিযোগিতাকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে ইচ্ছুক। বেইজিং স্পষ্টতই আশা করে যে ‘সম্মান’ এবং ‘কৌশলগত স্থিতিশীলতার’ নীতিগুলো তাইওয়ান এবং প্রযুক্তির মতো চীনের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতেও প্রসারিত হবে।
কিন্তু ট্রাম্প এই কূটনৈতিক ভাষা মেনে নেওয়ার অর্থ এই নয় যে পুরো মার্কিন রাজনৈতিক ব্যবস্থা এর সঙ্গে একমত। ট্রাম্প নিজেও হয়তো চীনা ভাষার গভীর তাৎপর্য পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। ওয়াশিংটনের কাছে কৌশলগত স্থিতিশীলতা মানে মূলত সংঘাত নিয়ন্ত্রণ করা, মার্কিন স্বার্থ রক্ষা করা এবং প্রতিযোগিতামূলক সুবিধা বজায় রাখা।
সির জন্য মধ্যবর্তী নির্বাচনের মূল শিক্ষা হতে পারে এটাই যে তিনি ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আস্থা গড়ে তুলতে পারেন, কিন্তু যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ভবিষ্যৎ কেবল ট্রাম্পের ওপর ছেড়ে দিতে পারেন না।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া বেইজিংয়ের দৃষ্টিভঙ্গির একটি স্পষ্ট ইঙ্গিত দেয়। ট্রাম্পের রাজনৈতিক পরাজয় নিয়ে কোনো মন্তব্য না করে মন্ত্রণালয়ের মুখপাত্র দুই প্রেসিডেন্টের মধ্যে হওয়া সমঝোতাগুলো বাস্তবায়ন অব্যাহত রাখা এবং তাঁদের গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে চীনের আগ্রহের ওপর জোর দিয়েছেন।
সি যেসব কূটনৈতিক অর্জনে বিপুল রাজনৈতিক পুঁজি বিনিয়োগ করেছেন, কেবল যুক্তরাষ্ট্রের একটি মধ্যবর্তী নির্বাচনের কারণে তিনি তা বাতিল করবেন এমন সম্ভাবনা কম। বরং এই কাঠামোটি পুনর্ব্যক্ত করার এবং দুই নেতার মধ্যে হওয়া সমঝোতাগুলো সম্মান করার জন্য ওয়াশিংটনকে চাপ দেওয়ার যথেষ্ট কারণ তাঁর রয়েছে।
তবে আমার সন্দেহ হয়, বেইজিং তার কূটনৈতিক বক্তব্যে এই কাঠামোর ওপর যত বেশি জোর দেবে, বাস্তব প্রয়োগে ততই সতর্ক হয়ে উঠবে। এটি আমাদের দ্বিতীয় প্রশ্নের সামনে নিয়ে আসে: সি নিজে মার্কিন রাজনীতিকে কীভাবে ব্যাখ্যা করেন?
চীন যেভাবে মার্কিন ডলারের আধিপত্য ভাঙতে যাচ্ছে চীন কেন বিপুল পরিমাণে সোনা কিনছে? কাহিনি কী২০২৪ সালে ট্রাম্প যখন পুনর্নির্বাচিত হন, তখন রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষই দখল করেছিল এবং গণমাধ্যমগুলো ট্রাম্পবাদের এক নতুন আধিপত্যের যুগের জয়গান গাইতে ব্যস্ত ছিল। মাত্র দুই বছর পর, ডেমোক্র্যাটরা কয়েক প্রজন্মের মধ্যে তাদের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছে। এই নাটকীয় পটপরিবর্তন সির এই ধারণাকে আরও শক্তিশালী করতে পারে যে মার্কিন রাজনীতিতে স্থিতিশীলতা ও ধারাবাহিকতার অভাব রয়েছে।
তবে সি যদি মার্কিন রাজনৈতিক বিভাজনকে চীনের জন্য এক বড় কৌশলগত সুযোগ হিসেবে ব্যাখ্যা করেন, তবে তিনি ভুল করবেন। মার্কিন রাজনীতিতে দুই দল অভ্যন্তরীণ বিষয় এবং প্রেসিডেন্টের কর্তৃত্ব নিয়ে তীব্র লড়াই করলেও চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতার প্রশ্নে তাদের মধ্যে যথেষ্ট ঐকমত্য রয়েছে।
আমি ধারণা করছি, আগামী দুই বছরে বেইজিং তার যুক্তরাষ্ট্র নীতির গুরুত্বের জায়গাগুলো ধীরে ধীরে পরিবর্তন করবে। তারা ট্রাম্পের সঙ্গে সির ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখবে, বিদ্যমান চুক্তিগুলো বাস্তবায়নের চেষ্টা করবে এবং বাণিজ্য বা নিরাপত্তা নিয়ে নতুন কোনো বড় সংঘাত এড়িয়ে চলবে। একই সঙ্গে, শীর্ষ নেতাদের কূটনীতি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের মৌলিক দিক পরিবর্তন করতে পারবে, এমন প্রত্যাশা তারা কমিয়ে আনবে। এর পরিবর্তে, দীর্ঘমেয়াদি কৌশলগত প্রতিযোগিতার সময়ে মার্কিন নীতির পরিবর্তনের ফলে চীনের যে ঝুঁকি তৈরি হয়, তা কমানোর প্রচেষ্টা বেইজিং আরও জোরদার করবে।
এই পরিবর্তনের অর্থ এই নয় যে সি যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বাত্মক সংঘাতের প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু বেইজিং ক্রমেই বুঝতে পারছে যে এই প্রতিযোগিতা দীর্ঘস্থায়ী হবে, তাই পরিস্থিতি পুরোপুরি অনুকূলে আসার আগে সরাসরি সংঘাত এড়ানোর পেছনে তাদের আরও জোরালো কারণ রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে মৌলিক স্থিতিশীলতা বজায় রাখা এখনো চীনের নিজস্ব উন্নয়নের জন্য সময় কেনার একটি কৌশল।
তাই এ বছর সি এবং ট্রাম্পের প্রতিষ্ঠিত নতুন কাঠামোটি সহজে পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা কম। বেইজিংয়ের এখনো এটি প্রয়োজন, এবং ট্রাম্পেরও। তবে এই কাঠামো ঘিরে তাঁদের প্রত্যাশা ক্রমেই ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। সি চান এই কাঠামো চীনকে দীর্ঘমেয়াদি কৌশলগত স্থিতিশীলতা দিক, অন্যদিকে ট্রাম্প এটিকে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক সামাল দেওয়া এবং তাঁর প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়ে কূটনৈতিক সাফল্য অর্জনের মাধ্যম হিসেবে দেখতেই বেশি আগ্রহী।
সির জন্য মধ্যবর্তী নির্বাচনের মূল শিক্ষা হতে পারে এটাই যে তিনি ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আস্থা গড়ে তুলতে পারেন, কিন্তু যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ভবিষ্যৎ কেবল ট্রাম্পের ওপর ছেড়ে দিতে পারেন না।
দেং ইউওয়েন চীনা লেখক ও গবেষক। ফরেন পলিসি থেকে সংক্ষেপে অনূদিত।

Source - www.prothomalo.com ↗