সকাল থেকে আকাশ মেঘলা। কখনো ঝিরঝির, কখনো টুপটুপ করে বৃষ্টি পড়ছে। জানালা দিয়ে বাইরে তাকালে মনে হচ্ছে, প্রকৃতি যেন পানি ছিটিয়ে কুয়াশা তৈরি করছে। রাস্তায় কাদা পানি। গাছের পাতাগুলো চকচক করছে। ঘরের ভেতরে একটু শীত শীত লাগছে। মনে হচ্ছে, শীত বুঝি এসেই গেল!
ঢাকায় এখন এমনই আবহাওয়া। ১৯ নভেম্বর সকাল থেকে বৃষ্টি হচ্ছে। পরদিনও বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ২০ নভেম্বরও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
কিন্তু একটা প্রশ্ন আছে। বৃষ্টি হলেই কি শীত পড়ে? বৃষ্টির পানিই কি বাতাস ঠান্ডা করে দেয়? নাকি এর পেছনে আছে অন্য কোনো বৈজ্ঞানিক কারণ?
বৃষ্টি কি শীত আনে

আবহাওয়াবিদেরা কেমন করে জানেন কখন শীত পড়বে? বৃষ্টি বৃষ্টি নামলে তাপমাত্রা কমে কেন?
বৃষ্টি হওয়ার আগে আকাশে মেঘ জমে। সূর্যের আলো তখন মেঘের আড়ালে চলে যায়। ফলে দিনের বেলায় মাটি ও আশপাশের পরিবেশ সরাসরি সূর্যের তাপ কম পায়। রোদের তেজও কমে আসে। তাই দিনের তাপমাত্রা কিছুটা নেমে যেতে পারে।
তবে বৃষ্টির কারণে বাতাস ঠান্ডা হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটি হলো বাষ্পীভবন।
বৃষ্টির ফোঁটা মেঘ থেকে মাটিতে পড়ার পথে আশপাশের বাতাসের সংস্পর্শে আসে। এর কিছু অংশ বাষ্প হয়ে যায়। তরল পানি থেকে জলীয় বাষ্পে পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন। বাষ্পীভবনের জন্য শক্তি প্রয়োজন। সেই শক্তি আসে আশপাশের পরিবেশ থেকে। ফলে বাতাস থেকে তাপশক্তি কমে যায়, বাতাস ঠান্ডা হয়।
একটা পরিচিত উদাহরণ দিই। গোসলের পর শরীর ভেজা থাকলে অনেক সময় শীত শীত লাগে। কারণ, ত্বকের পানি বাষ্প হয়ে যাওয়ার সময় শরীর থেকে তাপ নেয়। বৃষ্টির ফোঁটা বাষ্প হয়ে যাওয়ার সময়ও আশপাশের বাতাস থেকে তাপ নেয়। ফলে বাতাসের তাপমাত্রা কমতে পারে।
ঠান্ডা বাতাস
বৃষ্টি হলে অনেক সময় হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে। বিশেষ করে বজ্রসহ বৃষ্টির আগে বা সময় এমনটা বেশি দেখা যায়। এর পেছনেও আছে মজার বিজ্ঞান।
বৃষ্টির মেঘের ভেতরে বাতাসের নানা রকম চলাচল হয়। বৃষ্টির ফোঁটা নিচে নামার সময় বাষ্পীভবনের কারণে আশপাশের বাতাস ঠান্ডা হতে পারে। ঠান্ডা বাতাস তুলনামূলক ভারী হওয়ায় নিচের দিকে নেমে আসে। আবহাওয়াবিজ্ঞানে এ ধরনের নিচের দিকে নামা বাতাসকে বলে ডাউনড্রাফট।
মাটির কাছাকাছি এসে এই বাতাস চারদিকে ছড়িয়ে পড়ে। তখন হঠাৎ ঠান্ডা হাওয়া অনুভূত হয়। কখনো ঝড়ের আগমুহূর্তে এই বাতাস বেশ জোরেও বইতে পারে।
কারও কারও শীত বেশি লাগে কেন বৃষ্টিতে ভিজে চা পানের এ দৃশ্য দেখা গেল ক্রিসেন্ট লেকে।ভিজে গেলে বেশি শীত লাগে কেন?
ধরো, বৃষ্টিতে ভিজে বাসায় ফিরেছ। শরীর ও জামাকাপড় ভেজা। বাইরে বাতাসও বইছে। তখন তোমার শীত লাগতে পারে। অথচ একই তাপমাত্রায় শুকনো কাপড় পরে থাকলে হয়তো এতটা শীত লাগত না।
এর কারণও বাষ্পীভবন। ভেজা জামাকাপড় ও ত্বকের পানি শুকাতে গিয়ে শরীর থেকে তাপ নেয়। বাতাস বইলে পানি আরও দ্রুত বাষ্প হয়ে যেতে পারে। ফলে শরীর থেকে তাপ বেরিয়ে যায় দ্রুত। তাই ভেজা অবস্থায় ঠান্ডা বেশি অনুভূত হয়।
এখানে আরেকটি বিষয় আছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ঘাম সহজে শুকাতে পারে না। ফলে গরমের দিনে শরীর ঘামের মাধ্যমে সহজে ঠান্ডা হতে পারে না। কিন্তু বৃষ্টির সময় বাতাসের তাপমাত্রা কমে গেলে, ভেজা কাপড় ও শরীর থেকে তাপ বেরিয়ে যাওয়ার কারণে শীত শীত অনুভূত হতে পারে।
তাহলে বৃষ্টি কি শীতের শুরু?
এবার আসল প্রশ্নে আসা যাক। বৃষ্টি কি শীত নিয়ে আসে?
বৃষ্টি সাময়িকভাবে তাপমাত্রা কমাতে পারে। কিন্তু বৃষ্টি হলেই শীত শুরু হয়ে যায়, এমন কোনো নিয়ম নেই। শীতের জন্য প্রয়োজন হয় বড় পরিসরের আবহাওয়াগত পরিবর্তন। যেমন, উত্তর দিক থেকে ঠান্ডা ও শুষ্ক বাতাসের প্রবাহ, সূর্যের তাপ পাওয়ার পরিমাণ কমে যাওয়া এবং দিন-রাতের তাপমাত্রার পরিবর্তন।
বাংলাদেশে সাধারণত নভেম্বরের শেষ দিক থেকে শীতের অনুভূতি বাড়তে থাকে। ডিসেম্বর ও জানুয়ারিতে শীত বেশি অনুভূত হয়। তবে অঞ্চলভেদে এর সময় ও তীব্রতা আলাদা হতে পারে।
বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে গেলে আবার রোদ উঠতে পারে। তখন দিনের বেলায় তাপমাত্রা বাড়তেও পারে। আবার কোনো এলাকায় বৃষ্টি থামার পর উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস এলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
তাই বৃষ্টির সঙ্গে শীতের সম্পর্ক আছে, তবে দুটো এক জিনিস নয়। বৃষ্টি বাতাসকে ঠান্ডা করতে পারে, আর শীত আসে ঋতু পরিবর্তনের সঙ্গে যুক্ত নানা আবহাওয়াগত কারণে।
শৈত্যপ্রবাহ কী, কেন এ সময় বেশি শীত পড়ে

Source - www.kishoralo.com ↗