ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ৪৮ দশমিক ৩ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা) ছাড়িয়েছে। মার্কিন আইনপ্রণেতাদের এক শুনানিতে পেন্টাগনের উপ-কম্পট্রোলার আর্থার মিলার এই ব্যয়ের হিসাব তুলে ধরেন।