নওগাঁয় নবজাতক চুরির অভিযোগে তদন্ত, মেলেনি যমজের প্রমাণ

নওগাঁর বেসরকারি বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ ঘিরে নতুন মোড় এসেছে। জেলা সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রসূতির গর্ভে যমজ সন্তান থাকার দাবির পক্ষে নির্ভরযোগ্য আল্ট্রাসনোগ্রাফিক প্রমাণ পাওয়া যায়নি। এতে নবজাতক চুরির অভিযোগের ভিত্তি নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে।
Source - www.risingbd.com ↗