কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে সহিংসতা ও নাশকতায় জনমনে শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে। দলটির নাশকতা ও সহিংসতা কয়েকটি জেলায় ছড়ালেও গোপালগঞ্জের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। সহিংসতা মোকাবিলায় এখন পর্যন্ত সরকার সংযমী অবস্থান নিয়েছে। সরকারের এই অবস্থানকে আমরা স্বাগত জানাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ না নেওয়ায় এর সুযোগ নাশকতাকারীরা নিতে পারে। তবে সরকারকে এটা মনে রাখতে হবে যে অনির্দিষ্ট সময়ের জন্য এমন পরিস্থিতি বিরাজ করতে পারে না। সে ক্ষেত্রে সরকারকে অবশ্যই শান্তিশৃঙ্খলা ফেরাতে এবং নাগরিকের জানমালের নিরাপত্তা রক্ষার কার্যকর কৌশল নিশ্চিত করতে হবে।
প্রথম আলোর খবর জানাচ্ছে, গত মঙ্গলবার রাত থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত দেশের ১৭টি জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবারেও সেটা অব্যাহত ছিল। কোথাও বাসে, কোথাও রেললাইনে, কোথাও বিএনপির কার্যালয় বা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। রাজধানী ঢাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে

গত কয়েক দিনের নাশকতা ও হামলায় এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন। এর মধ্যে পিরোজপুরে বাসে অগ্নিসংযোগ করা হলে ভেতরে ঘুমিয়ে থাকা চালকের সহকারী নিহত হয়েছেন। নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে আওয়ামী লীগের লোকদের হামলায় দুজন এবং ফরিদপুরে কৃষক দলের একজন নিহত হয়েছেন।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জ জেলায়। মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এই সম্পাদকীয় লেখা পর্যন্ত টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদরসহ পুরো জেলায় টানা সহিংসতা চালিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। অগ্নিসংযোগের পর টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ রয়েছে। মুকসুদপুর থানাতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা, কে এম বাবর ও এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। একজন সংসদ সদস্যের মালিকানাধীন হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পুলিশ ও বিজিবির গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগের নেতা–কর্মীরা রামদা, দেশীয় অস্ত্র, হকিস্টিক ও লাঠিসোঁটা হাতে বিভিন্ন সড়ক অবরোধ করায় খুলনা ও বাগেরহাট থেকে ঢাকার বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গত কয়েক দিন গোপালগঞ্জে যা চলছে, সেটাকে এককথায় অরাজকতা বলা চলে। এ ধরনের সহিংসতা ও নাশকতার রাজনীতির ফলাফল শেষ পর্যন্ত আত্মঘাতীই হতে পারে।
সরকারকে অবশ্যই হামলা, অগ্নিসংযোগসহ নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। গোপালগঞ্জে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্কতা জরুরি। কেননা, বলপ্রয়োগের মাত্রা বাড়াবাড়ি হলে সেটা সহিংসতা যে ছড়িয়ে দেয়, এমন নজির আমাদের ইতিহাসেই রয়েছে।
আওয়ামী লীগের চলমান নাশকতার মধ্যে দলটির কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার প্রতিক্রিয়ায় এই হামলা ও অগ্নিসংযোগের ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। এ ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের উচিত এসব ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। সরকার যদি এ ধরনের ঘটনা ঘটতে দেয়, তবে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার কাজটি আরও কঠিন ও জটিল হয়ে পড়বে।
পাল্টা সহিংসতা এড়িয়ে চলমান সহিংসতা ও নাশকতা থামানো এবং জনমনে তৈরি হওয়া শঙ্কা ও উদ্বেগ কাটানোর কঠিন কাজটি সরকারকে করতে হবে। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ধৈর্য, সংযম ও বিচক্ষণতার সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণের পথ খুঁজতে হবে।

Source - www.prothomalo.com ↗