Bangladesh · 2026-11-20 09:19:11

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
শুভ সকাল। আজ ২০ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
রূপপুরে রুশ-বাংলা মিশেল, ‘বন্ধু’ ডাক গড়িয়েছে প্রেম-বিয়েতেও
ফার্মেসিতে ওষুধ কিনতে এসেছেন এক বিদেশি নারী। গ্রিন সিটি, ঈশ্বরদী, পাবনা, ১২ নভেম্বর‘বন্ধু, বন্ধু’—গ্রিন সিটি থেকে বের হয়ে সড়ক পেরিয়ে বাজারে ঢুকতেই রুশ নাগরিকদের ডাকেন স্থানীয় দোকানিরা। রুশরাও মৃদু হেসে জবাব দেন, ‘বন্ধু’। কেউ দোকানে ঢুকে কেনাকাটা করেন, কেউ আবার দ্রুত পা চালিয়ে চলে যান। পাবনার ঈশ্বরদীর দিয়ার সাহাপুর গ্রামের এই বাজারে এখন এমন দৃশ্য প্রতিদিনের। বিস্তারিত পড়ুন...
নাশকতাই কি আওয়ামী লীগের রাজনীতির শেষ আশ্রয়
সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীসেবা পরিবহনের একটি বাস জ্বালিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনেআওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কোন মাত্রায় নাশকতা করতে সক্ষম, তার একটা নজির কয়েক দিন ধরে আমরা দেখে যাচ্ছি। এই নাশকতার সম্ভাব্যতা এতই অনুমেয় ছিল যে কোনো সচেতন পর্যবেক্ষকের জন্যই এতে অবাক হওয়ার কিছু নেই। বিশেষত, ডিসেম্বর ঘিরে যে ধরনের উত্তেজনা আওয়ামী লীগের সমর্থকেরা চালিয়ে আসছিলেন, তা সাম্প্রতিক পাসপোর্টের আবেদনের সংবাদ সামনে আসার পর তুঙ্গে ওঠে। বিস্তারিত পড়ুন...
আইসিজের ঐতিহাসিক রায়: মিয়ানমারকে কি চীন ও রাশিয়া রক্ষা করবে
আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট বিচারক ইয়াসাওয়া ইয়ুজি মিয়ানমারের বিরুদ্ধে জেনোসাইডের অভিযোগের মামলার রায় ঘোষণা করেন। ১৯ নভেম্বর, দ্য হেগ, নেদারল্যান্ডসরোহিঙ্গা মুসলিমদের ওপর জেনোসাইডের লক্ষ্য নিয়ে নির্বিচার মানুষ হত্যার দায়ে বৃহস্পতিবার মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৯৪৮ সালের জেনোসাইড সনদ লঙ্ঘনের দায়ে কোনো ব্যক্তির বদলে এই প্রথম একটি রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনা হলো। বিস্তারিত পড়ুন...
সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না-নাজমুল
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেনজোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন। তাঁর প্রশ্নোত্তরপর্বে একাদশ নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব নিয়েও। বিস্তারিত পড়ুন...
‘আলো আসবেই’ বিতর্ক থেকে গ্রেপ্তার-জ্যোতিকা জ্যোতির জীবনের নানা অধ্যায়
জ্যোতিকা জ্যোতি। কোলাজ সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শুরু। এরপর টেলিভিশন নাটক, দেশের চলচ্চিত্র পেরিয়ে কলকাতার সিনেমায় অভিনয়। গ্ল্যামারনির্ভর নায়িকা হওয়ার চেয়ে চরিত্রাভিনেত্রী হিসেবেই নিজের জায়গা তৈরি করেছিলেন জ্যোতিকা জ্যোতি। অভিনয়ের দক্ষতায় প্রশংসা পেয়েছেন দুই বাংলায়। পুরস্কারও এসেছে। একসময় অভিনয়ের পাশাপাশি সক্রিয় হন রাজনীতিতে। বিস্তারিত পড়ুন...

Source - www.prothomalo.com ↗