পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুটি প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। পরে এর ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোসংবলিত আট দফা দাবির একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।... বিস্তারিত