কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু

নেতানিয়াহু তিন দফায় প্রায় ১৯ বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। নিজের ও স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ অপব্যবহার করেছেন নেতানিয়াহু। তিনি ও তাঁর জোট সরকার ইসরায়েলের বিচারব্যবস্থাকে দুর্বল করার এক নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছিলেন। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর কাছে গাজা যুদ্ধ কেবল জাতীয় নিরাপত্তার বিষয় ছিল না; বরং এটি তাঁর বিচার এড়ানো ও নিজের রাজনৈতিক জীবন রক্ষার প্রধান হাতিয়ার হয়ে ওঠে।
Source - www.prothomalo.com ↗