মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন দেশটির সিনেটের রিপাবলিকান সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সিনেটে ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি নাকচ হয়। এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানালেন তাঁরা। যদিও সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে যুদ্ধবিরোধী জনমতকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তাবটি পাস হলে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নিতে হতো। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোল্যুশনের আওতায় প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়েছিল।
সিনেটে ভোটাভুটি মূলত দলীয় অবস্থান অনুযায়ী হয়েছে। তিনজন রিপাবলিকান সিনেটর—মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকাওস্কি ও কেনটাকির র্যান্ড পল এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন কেবল একজন ডেমোক্র্যাট সিনেটর। তিনি পেনসিলভানিয়ার জন ফেটারম্যান। তিনি ডেমোক্র্যাটিক পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন এবং ইসরায়েল ও ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছেন।
ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার উদ্যোগ এটাই প্রথম নয়; কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের সামরিক অভিযান চালানোর ক্ষমতা খর্ব করতে এর আগেও কয়েক দফা চেষ্টা হয়েছে। গত জুনে একই ধরনের একটি প্রস্তাব সিনেটে পাস হয়েছিল। এরপর প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার অন্যান্য উদ্যোগ ব্যর্থ হয়। এবারের প্রস্তাবটির আইনি বাধ্যবাধকতা ছিল না; এটি মূলত প্রতীকী উদ্যোগ ছিল।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ট্রাম্প কখনোই কংগ্রেসের অনুমোদন নেননি। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের।
যুদ্ধ নিয়ে জনমনে অসন্তোষ
ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মার্কিন নাগরিকদের অসন্তোষ বাড়ছে। মধ্যবর্তী নির্বাচনের পর প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান, কংগ্রেস এমন আইন করুক, যার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা হবে। এ ধরনের আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছেন ৯৩ শতাংশ ডেমোক্র্যাট ও ৫১ শতাংশ রিপাবলিকান।
ইউগভের পৃথক এক জরিপেও যুদ্ধ নিয়ে জনমতের প্রতিফলন দেখা গেছে। জরিপে অংশ নেওয়া ৪৪ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, যেসব প্রার্থী ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, তাঁদের সমর্থন করার সম্ভাবনা কম। বিপরীতে ১৩ শতাংশ বলেছেন, যুদ্ধের সমর্থক প্রার্থীদের প্রতি তাঁদের সমর্থনের সম্ভাবনা বেশি।
যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘদিনের প্রবক্তা ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন প্রস্তাবটির পক্ষে ভোট দিতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাঁর যুক্তি, নির্বাচনের ফলাফলে যুদ্ধ নিয়ে জনগণের অসন্তোষের পাশাপাশি খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যের ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বেগের প্রতিফলন ঘটেছে।
ভোটের আগে টিম কেইন বলেন, ‘৩ নভেম্বরের নির্বাচনের ফলাফলে যুদ্ধটির প্রতি জনগণের অসন্তোষ একেবারে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।’

Source - www.prothomalo.com ↗