হাসান মাহমুদ এই জ্বালা বোঝেন। একটা ‘নো’ বলে কী হয়!
জোহানেসবার্গ টেস্টে ডেন প্যাটারসনকে বোল্ড করে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ৫ উইকেট পাওয়ার আনন্দে মেতেছিলেন বাংলাদেশের এই পেসার। কিন্তু মুহূর্তেই সেই আনন্দে জল ঢেলে দেয় আম্পায়ারের ‘নো’ সংকেত। রিপ্লেতে দেখা যায়, ডেলিভারির সময় ক্রিজের বিপদসীমা পেরিয়ে গিয়েছিলেন হাসান। ফলে ৫ উইকেটের মাইলফলক ছোঁয়া হয়নি তাঁর।
একই টেস্টে ‘নো’ বলের কারণে উইকেটবঞ্চিত হয়েছিলেন তাসকিন আহমেদও। ৪ রানে বেঁচে যাওয়া জুবায়ের হামজা শেষ পর্যন্ত করেছিলেন ৮৩ রান। দ্বিতীয় ইনিংসে ইবাদত হোসেনও এইডেন মার্করামকে বোল্ড করেও উইকেট পাননি নো বলের কারণে।
ক্রিকেটে নো বল মানে শুধু একটি বাড়তি রান নয়। ওয়ানডে ও টি–টুয়েন্টিতে আছে ফ্রি হিটের হিসাব। টেস্টে তা নেই। তবে টেস্টে তো উইকেটের মূল্য অনেক বেশি। ‘নো’ বলে প্রতিপক্ষের কেউ বেঁচে গেলে তা ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।
‘নো’ বলের বড় মাশুল দিচ্ছে বাংলাদেশ, অন্যদের কী হাল

জোহানেসবার্গ টেস্ট যার মোক্ষম উদাহরণ। ৯ উইকেটে হারের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন যে সব কারণের কথা উল্লেখ করেছেন, তার একটি ‘নো’। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা নো বল বেশি করেছি, ক্যাচ মিস হয়েছে—এই কারণেই হয়তো প্রথম ইনিংসে ৪০০ করার পরেও আমরা ম্যাচটা হেরেছি।’
কোন দলের বোলাররা নো বলের ভুলটা বেশ করেন? চলতি বছরে টেস্টে সবচেয়ে বেশি নো বল করেছেন পাকিস্তানের বোলাররা। এই বছরে খেলা ৯ টেস্টে ১১০টি নো বল করেছেন তাঁরা। তালিকায় পাকিস্তানের পরই বাংলাদেশ। তবে দুই দলের মধ্যে পার্থ্যটা অনেক বেশি। বাংলাদেশ ৯ টেস্ট খেলে ৫৬টি নো বল করেছে।
হাসান মাহমুদ ‘নো’ বল করার জন্য ৫ উইকেট পাননিতৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ টেস্টে তাদের নো বল ৪৬টি। ইংল্যান্ড ৭ টেস্টে ৩২টি এবং শ্রীলঙ্কা ৬ টেস্টে ৩১টি নো বল করেছে। ভারতের বোলাররা ৪ টেস্টে করেছেন ৩০টি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নো বলের সংখ্যা ২৪টি করে। দক্ষিণ আফ্রিকার ২২টি।
অন্যদিকে সবচেয়ে কম নো বল করেছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। দুই দলেরই নো বল ৩টি করে। তবে আয়ারল্যান্ড খেলেছে মাত্র একটি টেস্ট, জিম্বাবুয়ে তিনটি। আফগানিস্তান ৪ টেস্টে নো বল করেছে ৬টি।
ইনিংসের পর ১০ উইকেটের হারও এড়াল বাংলাদেশওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি নো বল করেছে ভারত। ১৭ ম্যাচে ২৫টি নো বল করেছে দলটি। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে নো বল দেওয়ার তালিকায় ভারতের পরই শ্রীলঙ্কা। এই বছরে ওয়ানডেতে ১১টি নো বল করেছে তারা। বাংলাদেশ করেছে ৮টি, শ্রীলঙ্কার পরই লিটন দাসের দলের অবস্থান।
টি–টুয়েন্টি ক্রিকেটেও সবচেয়ে বেশি ২৯টি নো বল করেছে ভারত। তালিকায় এরপরই নিউজিল্যান্ড, ১৭টি। এই তালিকায় বাংলাদেশের অবস্থান নিচের দিকে। এই বছরে বাংলাদেশ নো বল করেছে মাত্র ৪টি।
তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি নো বল করেছেন পাকিস্তানের বোলাররা—১১৬টি। এই তালিকায় বাংলাদেশ আছে যৌথভাবে তিনে, তাসকিনরা নো বল করেছেন ৬৬ বার। সমান ৬৬টি নো বল করেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। দ্বিতীয় স্থানে থাকা ভারত নো বল করেছে ৮৪টি।
চার পেসার খেলানোর পরও সিরাজকে কেন বাদ দিল ভারত

Source - www.prothomalo.com ↗