মোটা নরম হাত আর গোলাপি তুলতুলে গালওয়ালা মেটার নতুন এআই চরিত্র ‘জলি’কে দেখলে মনে হয়, এটি যেন একটা ছোট ভেড়ার বাচ্চা। যার সঙ্গে ‘বিগ হিরো সিক্স’ কার্টুনের বেম্যাক্স চরিত্রের এক অদ্ভুত মিল রয়েছে।
জলিকে দেখলেই ইচ্ছে করে জড়িয়ে ধরি, পুতুল হিসেবে উপহার দিই কিংবা এমন তুলতুলে কাউকে নিয়ে পার্কে হাঁটতে বের হই। ছোট শিশু, হ্যালো কিটি বা খামারের নরম তুলতুলে প্রাণী দেখলে আমাদের মনে যেমন ভালো লাগা কাজ করে, জলির নকশাটাও ঠিক তেমনই এক চেনা অনুভূতি জাগায়।
অর্থাৎ, জলি এমনভাবে তৈরি, যা দেখলেই আমাদের মনের ভেতরের কিউট বা আদুরে জিনিসের প্রতি দুর্বলতাটা জেগে ওঠে।
‘কিউট স্টাডিজ’ বা আদুরে বিষয় নিয়ে গবেষণা করেন বিজ্ঞানী ডা. জোসেফ ডেইল। তিনি বলেন, কোনো কিছুকে কিউট বা আদুরে মনে হলে আমাদের মস্তিষ্ক কোনো কিছু গভীরভাবে ভাবার আগেই সঙ্গে সঙ্গে সাড়া দেয়।
প্রযুক্তি কোম্পানিগুলো যেভাবে ‘কিউটনেস’ দিয়ে মানুষের মন জয় করছে

এটি আমাদের মনে অন্যের যত্ন নেওয়া, জিনিস ভাগ করে নেওয়া বা সাহায্য করার মতো ভালো গুণগুলো জাগিয়ে তোলে। আসলে ছোট বাচ্চাদের দেখাশোনা করার প্রাকৃতিক প্রয়োজন থেকেই আমাদের মস্তিষ্কে এই আদুরে ভাবের প্রতি সাড়া দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে।
তবে কিউটনেস ছোট বাচ্চাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বড় মানুষ, পোষা প্রাণী, নানা রকম আচরণ, এমনকি জড় বস্তুর মধ্যেও আমরা এই কিউটনেস খুঁজে নেওয়ার চেষ্টা করি।
বিশেষজ্ঞদের মতে, কিউটনেস একই সঙ্গে একটি আবেগ এবং সুন্দর এক নান্দনিকতা। আবেগ হলো কোনো কিছু দেখে আমাদের মনে তৈরি হওয়া দারুণ এক ভালো লাগা। আর নান্দনিকতা হলো সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে কোনো কিছুকে আমাদের সংস্কৃতির অংশ করে তোলা।
এই আদুরে নান্দনিকতার মধ্যে আঁকাআঁকি, নিজের মনের প্রকাশ কিংবা নানা রকম পছন্দের জিনিসপত্র জড়িয়ে থাকে। একেক মানুষের কাছে কিউটনেসের মানে আবার একেক রকম। কারও কাছে হয়তো পোষা কুকুরটাকে মজার পোশাক পরানোই কিউট, আবার কারও কাছে সুন্দর সব খেলনা দিয়ে সাজানো নিজের ঘরটাই আসল কিউটনেস।
এআই রোবটের আঁকা ছবি বিক্রি হয়েছে ১ মিলিয়ন ডলারেআদুরে জিনিসের প্রতি আমাদের দুর্বলতা
এই সুন্দর বা আদুরে জিনিসগুলোর মাধ্যমে আমরা একধরনের আপন অনুভূতি পাই। আমরা প্রায়ই ভাবি, এগুলোর মধ্যে মানুষের মতো গুণ আছে, যা আমাদের ভেতর অন্যের যত্ন নেওয়ার প্রবৃত্তি জাগিয়ে তোলে। এ ছাড়া, আমরা ধরে নিই যে এই আদুরে জিনিসগুলো ভীষণ সরল ও কোমল।
শিল্প ও সাহিত্যে ‘কিউটনেস’ নিয়ে লেখা ‘দ্য কিউট’ বইয়ের ভূমিকায় শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক সিয়ান এনগাই বলেন, কিউটনেস হলো এমন একটি নান্দনিকতা, যা ছোট, দুর্বল, তুচ্ছ এবং কোনোভাবেই ভয়ের কারণ নয়—এমন কিছুর সঙ্গে জড়িত।
আদুরে বিষয়গুলোকে ভালো লাগার অর্থ হলো এমন এক রূপকে বেছে নেওয়া, যা কোনো ক্ষতি করে না। আর ঠিক এই কারণেই ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে প্রযুক্তিপণ্য বিক্রির বেলায় ‘কিউটনেস’ দারুণ একটি কৌশল হয়ে ওঠে।
প্রযুক্তিকে সহজ ও আকর্ষণীয় করার নতুন মাধ্যম
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষক জোয়েল এন জানান, প্রযুক্তিকে আকর্ষণীয় করে তুলতে ‘কিউটনেস’ ডিজাইনারদের জন্য একটি নতুন মাধ্যম হিসেবে কাজ করে। তিনি বলেন, যেকোনো প্রযুক্তি তৈরির সময় তিনটি দিকে নজর দিতে হয়। এটি দেখতে সুন্দর হতে হবে, ব্যবহারে সহজ হতে হবে এবং এর নকশা হতে হবে একদম সরল।
সুন্দর গ্রাফিকস, কার্টুনের মতো গড়ন আর হালকা রঙের ব্যবহার প্রযুক্তির কঠিন দিক বা জটিলতাগুলোকে আড়াল করতে সাহায্য করে। যখন কোনো প্রযুক্তিতে এই আদুরে ভাবটা জুড়ে দেওয়া হয়, তখন সেটিকে সহজ, মজার ও আকর্ষণীয় মনে হয়। দেখে মনে হয়, এগুলো যেন আমাদের সঙ্গে খেলতে ডাকছে।
এআই নিয়ে ভীতি দূর করতে টেক জায়ান্টদের কৌশল
তাই যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে মানুষের মনে ভয় ও সংশয় বাড়ছে, ঠিক তখনই মেটা তাদের মিউজ এআইয়ের জন্য একটি আদুরে রূপ বা অবতার নিয়ে এসেছে। গ্যালাপ পোলের এক জরিপ অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে আমেরিকার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যে এআই নিয়ে ভীতি ও উদ্বেগ বেশ কিছুটা বেড়ে গেছে।
তবে এই কিউটনেস বা আদুরে ভাব খুব সহজেই আমাদের মন কেড়ে নিতে পারে। মনোবিজ্ঞানের ভাষায়, সুন্দর বা আদুরে জিনিস দেখলে আমাদের মনে সেগুলোর আরও কাছাকাছি যাওয়ার তীব্র ইচ্ছা জাগে।
শুধু লাইট বা ফ্যান নয়, বিদ্যুৎ খরচ কমাতে এখন এআই চ্যাটবট সাবধানে ব্যবহার করতে হবে মিষ্টি মুখের আড়ালে তথ্য চুরির আসল বিপদ
ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের অধ্যাপক ডায়ান নেগ্রা মেটার এই আদুরে রূপটিকে মানুষের অবিশ্বাস দূর করার একটি প্রশমন কৌশল বলে অভিহিত করেছেন। তিনি জানান, এই চরিত্রগুলোকে এমনভাবে তৈরি করা হয়, যাতে মানুষের মনে মায়া বা যত্ন নেওয়ার ভাব জাগে এবং প্রযুক্তিটিকে একেবারে নিরীহ ও নিরাপদ মনে হয়।
কিন্তু আসল সমস্যা হলো, এই সহজ-সরল চেহারার আড়ালে লুকিয়ে আছে এমন এক প্রযুক্তি, যা আমাদের অজান্তেই প্রচুর ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে। এটি ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে, বন্ধু ও পরিবারের সদস্যদের প্রোফাইল তৈরি করে। এমনকি ব্যক্তিগত বার্তা বা গোপনীয়তা ফাঁসের মতো ঘটনাগুলো নিয়ে বড় ধরনের ঝুঁকিও তৈরি করছে।
প্রযুক্তির আগ্রাসনে কিউটনেসের আড়ালে লুকানো ঝুঁকি
চ্যাটজিপিটি বা জেমিনির মতো এআইগুলোকে সাধারণত বেশ যান্ত্রিক মনে হলেও, মেটার মিউজ প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো চরিত্র তৈরি করে তার নামও দিতে পারেন। বয়সসীমা থাকা সত্ত্বেও নিজের মতো করে জলির মতো চরিত্র তৈরির এই সুযোগ সফটওয়্যারটিকে একটি গেমের মতো করে তোলে। এটি শিশু ও তরুণদের কাছে খুব আকর্ষণীয় লাগলেও আপাতদৃষ্টিতে একে ক্ষতিকর মনে হয় না। মাউসের কয়েক ক্লিকেই জলি হয়ে ওঠে ছোট্ট এক বন্ধু, যার নিজস্ব ব্যক্তিত্ব আছে বলে মনে হয়।
মেটার পাশাপাশি ওপেনএআইয়ের মতো অন্য প্রযুক্তি জায়ান্টরাও ‘ডটস’-এর মতো ছোট, লোমশ ও চশমা পরা ত্রিভুজ কিংবা টুপি পরা মেঘের মতো আদুরে চরিত্রের মাধ্যমে এআইকে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলছে।
আদুরে নান্দনিকতা বা মাসকট ব্যবহারের এই কৌশলটিকে আমেরিকান নৃবিজ্ঞানী ব্রায়ান ম্যাকভেই বলেছেন ‘কিউট অথরিটি’। এর মাধ্যমে ক্ষমতার কঠোরতা ও ভীতি কমিয়ে প্রযুক্তিকে কম ক্ষতিকর হিসেবে দেখানো হয়। এআই নিয়ে মানুষের মনে উদ্বেগ থাকলেও কঠিন বাস্তবতার মধ্যে এই আদুরে জিনিসগুলো আমাদের মনে ভালো লাগা তৈরি করে এবং সেগুলোর প্রতি আকর্ষণ বাড়ায়।
সূত্র: সিবিসি নিউজ, ইনক, ডেজড ডিজিটাল
পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ গাছের জন্য এআই সহায়তায় খোঁজা হচ্ছে সঙ্গী

Source - www.kishoralo.com ↗