Bangladesh · 2026-11-20 10:00:00

বেকড সল্টেড রুইয়ের রেসিপি

বেকড সল্টেড রুইয়ের রেসিপি
শুধু লবণ দিয়ে রান্না করেও রুই মাছে আনা যায় ভিন্ন স্বাদ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
বেকড সল্টেড রুইউপকরণ
মাঝারি রুই ১টা

ডিম ৩টা (সাদা অংশ)

লবণ ১ কেজি

লেবুর রস ২ টেবিল চামচ

গোলমরিচগুঁড়া ১ চা-চামচ

আদাবাটা ১ টেবিল চামচ

বিভিন্ন দেশে খাওয়া নাদিরের পছন্দের পাঁচ খাবারের মধ্যে কী কী আছেপ্রণালি
গোটা রুই মাছের আঁশ ও পেটের ভেতর পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিন।

এবার মাছে আদাবাটা, লেবুর রস মেখে ১৫ মিনিট রেখে দিন।

মাছ কিচেন টাওয়েল অথবা কিচেন টিস্যু দিয়ে মুছে নেবেন, যাতে মাছ থেকে পানি বের না হয়।

বাটিতে ৩টা ডিমের সাদা অংশ বিট করে ফেনা তৈরি করুন।

এবার ১ কেজি লবণ ডিমের সঙ্গে মেশান।

মাছের দুই পাশে এই লবণ দিয়ে ঢেকে দিন। ২০০ ডিগ্রি প্রি- হিট ওভেনে ২০-২৫ মিনিট বেকড করুন।

যে ৭ ফল ও সবজি খোসা না ছাড়িয়ে খেলে বেশি পুষ্টি পাবেন

Source - www.prothomalo.com ↗