Bangladesh · 2026-11-20 10:00:00

ট্রেনের দৈর্ঘ্য সাড়ে সাত কিলোমিটার, কোন দেশে চলে এই আজব ট্রেন

ট্রেনের দৈর্ঘ্য সাড়ে সাত কিলোমিটার, কোন দেশে চলে এই আজব ট্রেন
গাড়িতে বা বাসে কোথাও যাচ্ছেন, পার হতে হবে রেল ক্রসিং। কিন্তু ট্রেন আসছে, ক্রসিংয়ের ব্যারিয়ার নামানো। ট্রেন চলে যাওয়ার অপেক্ষা করছেন। অপেক্ষার এই সময় সব সময়ই দীর্ঘ মনে হয়। আর যদি সেটি হয় ধীরগতির মালবাহী ট্রেন, তবে তো রীতিমতো বিরক্ত হতে হয়।
ঝকঝকাঝক শব্দ তুলে ট্রেন চলে যাচ্ছে। চোখের সামনে দিয়ে একটির পর একটি বগি পার হচ্ছে। আপনি গুনছেন, এক, দুই, তিন.....এক শ...দুই শ....এভাবে ৬৯৬টি বগি পেরিয়ে গেল।
বিরল এই দীর্ঘ ট্রেনটি চলেছে দক্ষিণ আফ্রিকায়, গত মাসে। দক্ষিণ আফ্রিকার নর্দার্ন কেপ ও ওয়েস্টার্ন কেপ অঞ্চলে চলাচল করা এই মালবাহী ট্রেনটির দৈর্ঘ্য সাড়ে সাত কিলোমিটারের বেশি। ৬৯৬টি বগি নিয়ে মালবাহী এই ট্রেন ১৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সমুদ্রতীরবর্তী শহর সালদানহা থেকে যাত্রা শুরু করে।
রাসেল বাটজিস, টিএফআরের প্রধান নির্বাহীএই অভিজ্ঞতা ভবিষ্যতে রেল পরিচালনা ব্যবস্থার উন্নয়ন, নতুন উদ্ভাবনে সহায়তা এবং আমাদের মালবাহী রেল পরিবহনের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।দাবি করা হচ্ছে, এটি বিশ্বের ইতিহাসে রেললাইনে চলা সবচেয়ে লম্বা ট্রেনের নতুন রেকর্ড। তবে স্বাধীনভাবে যাচাই করে এখনো এ রেকর্ডের স্বীকৃতি দেওয়া হয়নি।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন ও সরবরাহ প্রতিষ্ঠান ট্রান্সনেটের একটি বিভাগ ট্রান্সনেট ফ্রেইট রেল (টিএফআর) এই ট্রেন পরিচালনা করে। ৭ হাজার ৬০২ মিটার দীর্ঘ ট্রেনটি দেশের ‘ওর এক্সপোর্ট রেললাইন’ ধরে ৭৮২ কিলোমিটার (৪৯৬ মাইল) পথ পাড়ি দিয়ে নর্দার্ন কেপের খনিগুলোয় পৌঁছায়। খুবই ধীরগতিতে চলা এই ট্রেনটির এ পথ পাড়ি দিতে এক দিন সময় লাগে।
এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনের রেকর্ডটি আবার নিজেদের দখলে নেওয়ার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রায় ২৫ বছর ধরে এ রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বিএইচপি আয়রন ওরের দখলে। প্রতিষ্ঠানটি ৬৮২টি বগি নিয়ে ৭ দশমিক ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি ট্রেন চালিয়েছিল। ট্রেনটি পশ্চিম অস্ট্রেলিয়ায় ২৭৫ কিলোমিটার (১৭১ মাইল) পথ পাড়ি দিয়েছিল। এর মধ্য দিয়ে তারা টিএফআরের পূর্বসূরি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দীর্ঘতম ট্রেনের রেকর্ডটি কেড়ে নিয়েছিল।
৬৯৬টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি ১৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সমুদ্রতীরবর্তী শহর সালদানহা থেকে যাত্রা শুরু করেটিএফআরের পূর্বসূরি প্রতিষ্ঠান স্পুরনেট ১৯৮৯ সালে দীর্ঘতম ট্রেনের রেকর্ড গড়েছিল। তখন প্রায় ৭ দশমিক ২ কিলোমিটার (৪ দশমিক ৪৭ মাইল) দীর্ঘ একটি ট্রেন রপ্তানি রেলপথের পুরো ৮৬১ কিলোমিটার (৫৩৫ মাইল) পথ পাড়ি দিয়েছিল। সিশেন থেকে সালদানহা পর্যন্ত ওই যাত্রায় সময় লেগেছিল ২৭ ঘণ্টা।
২০০১ সালে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানটি সেই রেকর্ড ভেঙে দেয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানটির দখলেই রয়েছে।
টিএফআরের এক প্রতিনিধি সিএনএনকে জানিয়েছেন, রেকর্ডের দাবির আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে প্রতিষ্ঠানটি বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (জিডব্লিউআর) সঙ্গে যোগাযোগ করছে। এ রেকর্ডের স্বীকৃতি পেতে ‘অত্যন্ত জোরালো প্রমাণ’ দিতে হবে। কারণ, ট্রেনটি চলাচল শেষ করার পর গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী, কোনো রেকর্ড গড়ার চেষ্টা করার আগেই আবেদন জমা দিয়ে তা পর্যালোচনা করাতে হয়।
তবে শুধু রেকর্ড গড়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল না।
পরীক্ষামূলক এই ট্রেনের ৬৯৬টি বগির কোনোটিতেই মালামাল ছিল না। খালি থাকা সত্ত্বেও ট্রেনটির ওজন ছিল ১৫ হাজার ৮৩০ টন। এতে ট্রেনটির দৈর্ঘ্যজুড়ে সৃষ্ট বিপুল চাপ ও টানজনিত শক্তির হিসাব–নিকাশ আরও জটিল হয়ে পড়ে।টিএফআরের প্রধান নির্বাহী রাসেল বাটজিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বিশ্ব রেকর্ড গড়া নিঃসন্দেহে বড় অর্জন। তবে এই উদ্যোগের আসল লক্ষ্য হলো, এর মধ্য দিয়ে অর্জিত প্রযুক্তিগত জ্ঞান ও পরিচালনাসংক্রান্ত অভিজ্ঞতা।
রাসেল আরও বলেন, ‘এই অভিজ্ঞতা ভবিষ্যতে রেল পরিচালনা ব্যবস্থার উন্নয়ন, নতুন উদ্ভাবনে সহায়তা এবং আমাদের মালবাহী রেল পরিবহনের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।’
দীর্ঘ ট্রেন চালানোর কঠিন পরীক্ষা
এই উদ্যোগের সবচেয়ে বড় শিক্ষা ও চ্যালেঞ্জ ছিল, সাধারণ একটি রেলপথে কীভাবে এত বিশাল ট্রেন চালাতে হয়, তা দেখা। কারণ, রেলপথ এত বড় ট্রেন চলাচলের উপযোগী করে তৈরি করা হয় না।
টিএফআরের ভাষ্য অনুযায়ী, এই রেলপথে চলাচলকারী সাধারণ মালবাহী ট্রেনগুলোয় ৩৪৮টি করে বগি থাকে। উৎপাদন কাজে ব্যবহৃত ট্রেনের ক্ষেত্রে এই দৈর্ঘ্যও বিশ্বে রেকর্ড। অথচ নতুন ট্রেনটি ছিল তার দ্বিগুণ দীর্ঘ।
চলছে সাড়ে সাত কিলোমিটার লম্বা ট্রেনপ্রযুক্তির উন্নতির ফলে গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশে ভারী পণ্য পরিবহনের মালবাহী ট্রেনের দৈর্ঘ্য ও বহনক্ষমতা বেড়েছে। তবে ট্রেনের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে দীর্ঘ মেয়াদে সেগুলোর কার্যক্ষমতা নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে।
২০২৫ সালের এক গবেষণায় বলা হয়েছে, দীর্ঘ ট্রেনের অংশজুড়ে বিপুল শক্তির বারবার চাপ এবং অনেক বগি ও ইঞ্জিনের মধ্যে ধাক্কা ও টানার ফলে চাকা ও রেললাইন—দুটিরই কাঠামোগত ক্ষতি হতে পারে।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের দৈর্ঘ্যের প্রায় দ্বিগুণ দীর্ঘ এই ট্রেন রাখার মতো জায়গা রেল ইয়ার্ডে ছিল না। ফলে ট্রেনটি মূল রেললাইনের ওপরে রেখেই ২৩২টি করে বগি নিয়ে তিন ভাগে সেগুলো জোড়া লাগানো হয়। এর আগে প্রতিটি বগি পরীক্ষা করা হয় এবং এর ব্রেক ঠিকমতো কাজ করছে কি না, তা যাচাই করা হয়।
A World-Record Achievement for Transnet Freight Rail Transnet Freight Rail (TFR) has completed the operation of South Africa’s longest iron ore train, a remarkable 696-wagon train that travelled from Saldanha on Saturday, 17 October 2026 to the mines in the Northern Cape - 696 wagons, 7.6km long! https://t.co/BYAyGwTvfP #ArriveAlive #RailFreight @ReliableTFR
— Arrive Alive (@_ArriveAlive) October 19, 2026 ১০০ বগি নিয়ে ছুটল ২ কিলোমিটার লম্বা ট্রেনএই রেলপথে চলাচলকারী সাধারণ মালবাহী ট্রেনগুলো একবারে ৩৪ হাজার ৮০০ টন আকরিক লৌহ পরিবহন করতে পারে। তবে পরীক্ষামূলক এই ট্রেনের ৬৯৬টি বগির কোনোটিতেই মালামাল ছিল না। খালি থাকা সত্ত্বেও ট্রেনটির ওজন ছিল ১৫ হাজার ৮৩০ টন। এতে ট্রেনটির দৈর্ঘ্যজুড়ে সৃষ্ট বিপুল চাপ ও টানজনিত শক্তির হিসাব–নিকাশ আরও জটিল হয়ে পড়ে।
এই জটিল হিসাব সমাধানের মূল চাবিকাঠি ছিল ‘রেডিও ডিস্ট্রিবিউটেড পাওয়ার’ প্রযুক্তি। এ ব্যবস্থায় ট্রেনটির বিভিন্ন অংশে ১২টি বৈদ্যুতিক ও ডিজেল–ইলেকট্রিক ইঞ্জিন যুক্ত করা হয় এবং তারবিহীন রেডিও সংকেতের মাধ্যমে সেগুলোর মধ্যে সমন্বয় ঘটানো হয়।
ফলে ইঞ্জিনের শক্তি ও ব্রেক করার ক্ষমতা শুধু ট্রেনের সামনের অংশে সীমাবদ্ধ না থেকে পুরো ট্রেনে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল।
২০০০ কিলোমিটার ট্রেনযাত্রায় পার হয়েছি বিশ্বের সবচেয়ে উঁচু রেলস্টেশন, শত শত টানেল, গিরিপথ

Source - www.prothomalo.com ↗