মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরে সরাসরি জনবল নিয়োগে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬তম ও ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ পাবেন। সিএজি কার্যালয়ের দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা ২৫ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ৩ নভেম্বর থেকে প্রার্থীরা সিএজি কার্যালয়ের টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করছেন।
আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম
আবেদন ফি—
জুনিয়র অডিটর (গ্রেড–১৬), কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড–১৬) ও ড্রাইভার (গ্রেড–১৬) পদের জন্য আবেদন ফি ১১২ টাকা। অন্যদিকে অফিস সহায়ক (গ্রেড–২০) পদের আবেদন ফি ৫৬ টাকা। সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা দিতে হবে। সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন

নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম—
অনলাইনে আবেদনপত্র পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোডের পর আবেদন সাবমিট করতে হবে। আবেদন সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার কপিসহ ‘আবেদনকারীর কপি’ পাবেন।
এরপর যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
প্রথম এসএমএসে লিখতে হবে: CAG
ফিরতি এসএমএসে পাওয়া PIN ব্যবহার করে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে এভাবে: CAG
বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবেছবি ও স্বাক্ষরের নির্দেশনা—
আবেদনপত্রে সম্প্রতি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপে আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৩০০ পিক্সেল এবং ফাইলের সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট হতে হবে। স্বাক্ষরের দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৮০ পিক্সেল এবং ফাইলের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট হতে হবে।
আবেদনসংক্রান্ত কোনো সমস্যায় টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল করা যাবে।

Source - www.prothomalo.com ↗