Bangladesh · 2026-11-20 09:50:28

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সময়সূচি প্রকাশ

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সময়সূচি প্রকাশ
২০২৭ সালের জানুয়ারি সেশনের এফসিপিএস পার্ট-১–এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রকাশিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ৪ ঘণ্টা হবে পরীক্ষা। রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে এ পরীক্ষা হবে।
এবারের পরীক্ষায় ফেলোশিপ প্রোগ্রামের আওতায় মোট ৬৫টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। ৬৫টির মধ্যে ২৭টি সাধারণ বিষয় এবং ৩৮টি বিশেষায়িত বিষয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল ১ ডিসেম্বর মেডিসিন অ্যান্ড অ্যালাইড, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অ্যানাসথেসিওলজি, অ্যানাটমি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, ফরেনসিক মেডিসিন, অফথালমোলজি অ্যান্ড অ্যালাইড, ওটোল্যারিনগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি, ফার্মাকোলজি, ফিজিওলজি, সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, রেডিওথেরাপি, সার্জারি অ্যান্ড অ্যালাইড ও ট্রান্সফিউশন মেডিসিনের পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন ৩ ডিসেম্বর ২০২৬ নেওয়া হবে ডেন্টাল সার্জারি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডনটিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স অ্যান্ড প্রস্থোডনটিক্স), অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অ্যান্ড অ্যালাইড এবং পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যালাইডের পরীক্ষা।

Source - www.prothomalo.com ↗