দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে প্রায় ১১ হাজার টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা (ভ্যাটসহ)।
এ নিয়ে টানা আট দফায় স্বর্ণের দাম কমানো হলো। সব মিলিয়ে এই সময়ে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
স্বর্ণের দামে রেকর্ড পতন, ৮ দফায় কমল ২৮ হাজার টাকা

Source - www.bd24live.com ↗