Bangladesh · 2026-11-20 12:00:00

জাপানে সম্পত্তি কিনতে পারবেন যেকোনো দেশের নাগরিক, জেনে নিন নিয়মকানুন

জাপানে সম্পত্তি কিনতে পারবেন যেকোনো দেশের নাগরিক, জেনে নিন নিয়মকানুন
জাপানে বাড়ি বা জমি কিনতে দেশটির নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়াটা বাধ্যতামূলক নয়। এমনকি জাপানের বাইরে বসবাস করেও বিদেশি নাগরিকেরা সেখানে সম্পত্তির মালিক হতে পারেন। তবে জমি কেনাবেচার আগে জাপানের আইন, করব্যবস্থা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পর্কে জানা থাকতে হবে।
এখন জাপানের বাইরে বসবাস করেও বিদেশি নাগরিকেরা বাড়ি,
অ্যাপার্টমেন্ট কিংবা জমি কিনতে পারবেনবিদেশে সম্পত্তি কেনার কথা ভাবলে অনেকের মনেই প্রথমে আসে ভিসা, নাগরিকত্ব কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতির বিষয়টি। তবে জাপানের ক্ষেত্রে চিত্রটি কিছুটা ভিন্ন। দেশটিতে বিদেশি নাগরিকদের সম্পত্তি কেনার ক্ষেত্রে জাতীয়তাভিত্তিক সাধারণ কোনো নিষেধাজ্ঞা নেই। জাপানের বাইরে বসবাস করেও সেখানে বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা জমি কেনা সম্ভব। তবে কৃষিজমি ও বিশেষ নিরাপত্তা সংশ্লিষ্ট এলাকার সম্পত্তির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে।
কেনার আগে যা বিবেচনা করবেন
জাপানে সম্পত্তি কেনার প্রথম ধাপ হলো নিজের প্রয়োজন ও আর্থিক সামর্থ্য অনুযায়ী সম্পত্তি নির্বাচন। কেউ সেখানে বসবাসের জন্য বাড়ি কিনতে চান, কেউ আবার ভাড়া দেওয়ার মাধ্যমে আয় কিংবা দীর্ঘমেয়াদি বিনিয়োগের উদ্দেশ্যে সম্পত্তি কেনেন। উদ্দেশ্য অনুযায়ী সম্পত্তির অবস্থান, ধরন ও সম্ভাব্য ব্যয়ের হিসাব আলাদা হতে পারে।
সম্পত্তি পছন্দের পর সাধারণত লাইসেন্সধারী আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে কেনাবেচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। এ সময় সম্পত্তির মালিকানা, জমির নিবন্ধন, ভবনের অবস্থা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি। পুরোনো ভবন কেনার ক্ষেত্রে নির্মাণের সময়কাল, ভূমিকম্প-সহনশীলতা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বিবেচনায় রাখা উচিত।
যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেনজমি পছন্দের পর
লাইসেন্সধারী আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে কেনার প্রক্রিয়া এগিয়ে নিতে হবেবাড়ির দাম ছাড়াও আছে খরচ
সম্পত্তি কেনার ক্ষেত্রে শুধু বিক্রয়মূল্য হিসাব করলেই চলে না। এর সঙ্গে যুক্ত হয় মধ্যস্থতাকারীর পারিশ্রমিক, মালিকানা নিবন্ধন ফি, সম্পত্তি অধিগ্রহণ কর, স্ট্যাম্প শুল্ক এবং আইনগত সেবার খরচ। কেনার পরও প্রতিবছর সম্পত্তি কর ও অন্যান্য প্রযোজ্য কর পরিশোধ করতে হয়।
অর্থায়নের বিষয়টিও আগে থেকে নিশ্চিত করা প্রয়োজন। জাপানে বিদেশিদের সম্পত্তি কেনার অধিকার থাকলেও ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। বিশেষ করে জাপানের বাইরে বসবাসকারী বিদেশিদের ঋণ পাওয়ার শর্ত তুলনামূলক কঠিন হতে পারে।
কেনার পরও রয়েছে আনুষ্ঠানিকতা
জাপানের বাইরে বসবাসকারী কোনো ব্যক্তি দেশটিতে সম্পত্তি বা নির্দিষ্ট সম্পত্তিসংক্রান্ত অধিকার অর্জন করলে সাধারণভাবে ২০ দিনের মধ্যে জাপান ব্যাংকের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিতে হয়।
২০২৬ সালের ১ এপ্রিল থেকে আবাসিক ব্যবহারের জন্য সম্পত্তি কেনার বিষয়টিও এ প্রতিবেদনের আওতায় এসেছে। প্রতিবেদনটি জাপানি ভাষায় জমা দিতে হয়। প্রয়োজনে জাপানে বসবাসকারী প্রতিনিধির সহায়তা নেওয়া যায়।
জাপানে জমি কেনাবেচার আগে আইন, করব্যবস্থা সম্পর্কে জানা থাকতে হবেবিক্রি করতে চাইলে
বিদেশি নাগরিকেরা সম্পত্তি কেনার পাশাপাশি বিক্রির সুবিধাও পাবেন। সম্পত্তির মালিক জাপানে বসবাস করুক কিংবা দেশের বাইরে, দুই ক্ষেত্রেই বিক্রির প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব। তবে এ সময় সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ, ক্রেতা খোঁজা, বিক্রয় চুক্তি এবং মালিকানা হস্তান্তরের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হয়।
বিক্রির পর মূল মুনাফার ওপর কর প্রযোজ্য হতে পারে। সম্পত্তিটি কত দিন মালিকানায় ছিল এবং বিক্রেতার কর-আবাসিক অবস্থান কী, তার ওপর করের পরিমাণ নির্ভর করে। বিদেশে বসবাসকারী বিক্রেতার ক্ষেত্রে জাপানে কর প্রতিনিধি নিয়োগের প্রয়োজনও হতে পারে।
সব মিলিয়ে জাপানে সম্পত্তির মালিক হতে নাগরিকত্ব কিংবা স্থায়ী বসবাসের অনুমতি বাধ্যতামূলক না হলেও সফল লেনদেনের জন্য প্রয়োজন যথাযথ প্রস্তুতি। দেশটির আইন, করব্যবস্থা ও প্রশাসনিক নিয়ম সম্পর্কে আগে থেকে জেনে এবং প্রয়োজনে আইনজীবী ও কর বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোলে সম্পত্তি কেনাবেচার প্রক্রিয়া অনেকটাই সহজ হতে পারে।
সূত্র: রিয়েল এস্টেট জাপান: হাউ টু বাই/সেল আ প্রোপার্টি ইন জাপান অ্যাজ আ ফরেনার, জাপানের অর্থ মন্ত্রণালয়
মিরপুরের ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলে কী কী আছে, কেন যাবেন

Source - www.prothomalo.com ↗