দেশজুড়ে তরুণ উদ্যোক্তা তৈরির জন্য বাংলাদেশ ব্যাংক ঘোষিত ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় মুন্সিগঞ্জ সদর উপজেলায় গতকাল সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক শেখ আব্দুল কুদ্দুসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাবাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পেয়েছে সিটি ব্যাংক। উপজেলাগুলো হচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সিগঞ্জ সদর, নারায়ণগঞ্জের সোনারগাঁও, নরসিংদীর শিবপুর, চাঁদপুরের হাজীগঞ্জ, কুমিল্লার লাকসাম, নোয়াখালীর সেনবাগ, সিরাজগঞ্জ সদর, সিলেটের বিশ্বনাথ ও দিনাজপুর সদর। এ ছাড়া গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলারও লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ নিয়ে মুন্সিগঞ্জে সিটি ব্যাংক

লিড ব্যাংক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ১২ উপজেলার মধ্যে গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সদর উপজেলায় ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক। মুন্সিগঞ্জের দরবার পার্টি প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আশানুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় তরুণ উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক।
অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অংশগ্রহণের যোগ্যতা, অর্থায়ন সুবিধা এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান কর্মসূচিটির বিভিন্ন দিক তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচির লক্ষ্য হলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিত করে তাঁদের প্রাতিষ্ঠানিক অর্থায়ন সুবিধা দেওয়া। কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ ও ১০ লাখ টাকা অনুদান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিড ব্যাংক হিসেবে সিটি ব্যাংক তাদের দায়িত্বপ্রাপ্ত উপজেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় সাধন করবে। তরুণ উদ্যোক্তাদের ঋণ আবেদনগুলো থেকে যোগ্য উদ্যোক্তা চিহ্নিতকরণে সহায়তা করবে। মুন্সিগঞ্জ সদরে গতকাল আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কর্মসূচির পাশাপাশি সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণসুবিধারও উদ্বোধন করা হয়। যার আওতায় উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তির সুযোগ আরও সহজ ও কার্যকর হবে বলে জানিয়েছে ব্যাংকটি।

Source - www.prothomalo.com ↗