নীলফামারীর কিশোরগঞ্জের বিভিন্ন এতিমখানা ঘুরে ঘুরে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে মুশা বটতলা এতিমখানা ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
মুশা বটতলা এতিমখানা ও মাদ্রাসার ১০০ এতিমদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্ৰেনেট বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদ প্রমুখ।
এর আগে নিতাই ইউনিয়নের বাইতুস সালাম হাফিজিয়া এতিমখানা ও পাগলার বাজার নুরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০১ জন, একই ইউনিয়নের মৌলভিরহাট আকবারিয়া জান্নাত বাগ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ৫৫ শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র কম্বল দেয়া হয়। এছাড়া ৫ পথচারীর শরীরে কম্বল জড়িয়ে দেন ইউএনও আরিফুর রহমান।
নীলফামারীতে ২৬১ এতিম পেল উপজেলা প্রশাসনের শীতবস্ত্র

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, শীতার্তদের শীত নিবারণে সরকারীভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
Source - www.bd24live.com ↗