Bangladesh · 2026-11-20 12:04:51

ময়মনসিংহে ১,৯৯১ পিচ ইয়াবা ও ৬৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

ময়মনসিংহে ১,৯৯১ পিচ ইয়াবা ও ৬৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১
ময়মনসিংহে মাদকবিরোধী পৃথক অভিযানে ১,৯৯১টি ইয়াবা ও ৬৫ গ্রাম হেরোইনসহ খোরশেদ আলম (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে সংস্থাটি। বুধবার (১৯ নভেম্বর/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে নেত্রকোনা সদর ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার দুটি এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান শেষে নেত্রকোনা সদর থানার ঠাকুরাকোনা গ্রামের চাঁন খার বাড়ির দক্ষিণ পাশের ফাঁকা জায়গা এবং ময়মনসিংহ নগরের চরপাড়া নয়াপাড়া এলাকায় আসামির ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলম পূর্বধলা উপজেলার মানিকদির মধ্যপাড়া এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, তাঁর
কাছ থেকে ১,৯৯১টি ইয়াবা, ৬৫ গ্রাম হেরোইন, একটি আইফোন, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি মোটরসাইকেল ও ১ লাখ ৯১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Source - www.bd24live.com ↗