জটিল ও সময়সাপেক্ষ কাজ দ্রুত এবং কম খরচে করার সুবিধা দিতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই ৪ নিওন’ উন্মোচন করেছে গুগল। গুগলের দাবি, জেমিনাই ৪ নিওন মডেলটি সফটওয়্যার তৈরির পাশাপাশি তথ্য বিশ্লেষণ ও বৈজ্ঞানিক গবেষণার মতো জটিল কাজে একাধিক ধাপের কার্যক্রম পরিচালনা করে দ্রুত ফলাফল দিতে পারে। উন্নত যুক্তি বিশ্লেষণের সক্ষমতার পাশাপাশি কাজের গতি ও ব্যয়ের দিক থেকেও আগের মডেলগুলোর তুলনায় এগিয়ে রয়েছে নতুন মডেলটি।
গুগলের তথ্যমতে, কোড লেখা, তথ্য বিশ্লেষণ, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নত সক্ষমতা দেখিয়েছে জেমিনাই ৪ নিওন। স্বাধীন এআই মূল্যায়ন প্ল্যাটফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনডেক্সে ৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মডেলটি। যেসব ব্যবহারকারীর জটিল পেশাগত কাজের জন্য শক্তিশালী এআই মডেল প্রয়োজন, তবে সব ক্ষেত্রে সর্বোচ্চ সক্ষমতার মডেল ব্যবহারের দরকার নেই, তাঁদের কথা বিবেচনা করেই নতুন মডেলটি তৈরি করা হয়েছে।
জটিল কাজ দ্রুত করতে নতুন এআই মডেল আনল গুগল

গুগল জানিয়েছে, একাধিক ধাপে সম্পন্ন করতে হয়—এমন জটিল কাজেও দক্ষতার পরিচয় দিয়েছে জেমিনাই ৪ নিওন। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষায় মডেলটির ভুল তথ্য তৈরির প্রবণতাও আগের তুলনায় কম পাওয়া গেছে। ফলে গুগলের এ পর্যন্ত পরীক্ষা করা মডেলগুলোর মধ্যে নিওনের ভুল তথ্য দেওয়ার হার সবচেয়ে কম। শুধু তা–ই নয়, জেমিনাই ৪ কার্বনের তুলনায় প্রায় তিন গুণ দ্রুত কাজ করতে পারে জেমিনাই ৪ নিওন। ফলে পিডিএফ ফাইল, চার্ট, অডিও ও ভিডিও বিশ্লেষণ ও পর্যালোচনা করে দ্রুত নির্ভুলভাবে আর্থিক মডেল, প্রতিবেদন বা গবেষণাপত্র তৈরি করা সম্ভব।
গুগল এআই প্রো ও আলট্রা গ্রাহকেরা পর্যায়ক্রমে জেমিনাই অ্যাপ এবং গুগল অ্যান্টিগ্র্যাভিটির মাধ্যমে মডেলটি ব্যবহারের সুযোগ পাবেন। তবে সফটওয়্যার নির্মাতারা গুগল এআই স্টুডিও এবং বিভিন্ন প্রতিষ্ঠান জেমিনাই ফর বিজনেসের মাধ্যমে মডেলটি ব্যবহার করতে পারবেন। তবে জেমিনাইয়ের বিনা মূল্যের সংস্করণে মডেলটি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে না।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Source - www.prothomalo.com ↗