মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের একটি ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা কো ক্যুং পিয়ো।
এ ঘটনায় নিজের সব পূর্বনির্ধারিত কাজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। গত রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে দুর্ঘটনার দায় স্বীকার করে পুলিশের তদন্তে সহযোগিতার আশ্বাস দেন অভিনেতা।
শনিবার রাত সাড়ে তিনটার দিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পশ্চিমাঞ্চলের মাপো জেলার দংগিও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কো ক্যুং পিয়োর গাড়ির সঙ্গে মাপো জেলা কার্যালয়ের ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মীদের একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ট্রাকের চালক ষাটের কোঠার এক ব্যক্তি সামান্য আহত হন। ট্রাকটিরও কিছু ক্ষতি হয়েছে।
কো ক্যুং পিয়োমদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্সঘটনাস্থলে পুলিশের শ্বাস-পরীক্ষায় অভিনেতার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় শূন্য দশমিক শূন্য আট শতাংশের বেশি। দক্ষিণ কোরিয়ায় এ মাত্রা থাকলে সরাসরি ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। এরই মধ্যে তাঁর লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে রক্তে অ্যালকোহলের সুনির্দিষ্ট মাত্রা প্রকাশ করা হয়নি।
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা, ক্ষমা চাইলেন অভিনেতা কো ক্যুং

বিবৃতিতে কো ক্যুং পিয়ো লেখেন, ‘সবার আগে আমি তাঁদের কাছে আবারও ক্ষমা চাইছি, যাঁরা ভোরে কাজ করছিলেন এবং আমার কর্মকাণ্ডে বিপদের মুখে পড়েছেন ও ভয় পেয়েছেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ আমার ভুল।’
দুর্ঘটনার পর অভিনেতার আচরণ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, পুলিশের এক কর্মকর্তা এগিয়ে আসার সময় তিনি হাতে থাকা একটি বস্তু দ্রুত কোটের পকেটে ঢুকিয়ে ফেলেন।
এ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। বিষয়টি ব্যাখ্যা করে অভিনেতা জানান, তাঁর হাতে থাকা গাড়ির চাবিটিই তিনি পকেটে রেখেছিলেন।
এ ছাড়া দুর্ঘটনার পরপরই গাড়ি না থামিয়ে কিছুটা দূরে গিয়ে থামার কারণও জানিয়েছেন কো ক্যুং পিয়ো। তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের ট্রাকে ধাক্কা দেওয়ার পরপরই গাড়ি থামানোর মতো জায়গা খুঁজে পাননি। তাই কিছুটা সামনে গিয়ে গাড়ি থামান।
এদিকে দুর্ঘটনার প্রভাব পড়েছে অভিনেতার অভিনীত কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানেও। টিভিএনের ‘সিক্সথ সেন্স: বি সাইড’ অনুষ্ঠানের বাকি পর্বগুলো থেকে তাঁর উপস্থিতি যতটা সম্ভব বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা টিম। ২২ নভেম্বর প্রচারিত হতে যাওয়া মৌসুমের শেষ পর্বেও তাঁর দৃশ্য কমানো হবে।
২৯ নভেম্বর প্রচারের অপেক্ষায় থাকা টিভিএনের ‘বোগুম ম্যাজিক্যাল ২’ অনুষ্ঠানের প্রচারণামূলক ভিডিও থেকেও সরিয়ে নেওয়া হয়েছে কো ক্যুং পিয়োর উপস্থিতি। অন্যদিকে আগামী ২ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে টিভিংয়ের ‘দ্য গ্রেট এসকেপ: আরবান লেজেন্ডস’।
এ অনুষ্ঠানেও তাঁর উপস্থিতি কমিয়ে নতুন করে সম্পাদনার কাজ চলছে। তবে দলভিত্তিক অনুষ্ঠান হওয়ায় তাঁকে পুরোপুরি বাদ দেওয়া কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকেরা।
কোরিয়া হেরাল্ড অবলম্বনে

Source - www.prothomalo.com ↗