কেউ বলিউডের তারকা, কেউ ব্যবসায়ী, কেউ বিনোদনজগতের পরিচিত মুখ। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটের এক বিস্ময়বালকও। বয়স মাত্র ১৫। অথচ এরই মধ্যে ভারতের ভবিষ্যৎ গড়ায় সম্ভাবনাময় ১০০ জনের তালিকায় তাঁর নাম রেখেছে বিখ্যাত সাময়িকী টাইম।
তিনি বৈভব সূর্যবংশী। ভারতের এই তরুণ ক্রিকেটার জায়গা পেয়েছেন টাইম ম্যাগাজিনের প্রথমবারের মতো প্রকাশিত ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়। বিনোদন, খেলাধুলা, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে উঠে আসা ভারতের ১০০ সম্ভাবনাময় ব্যক্তিত্বকে নিয়ে তৈরি হয়েছে এই তালিকা।
তালিকায় বৈভবের নাম রয়েছে ‘ইনোভেটরস’ বিভাগে। তাঁর সঙ্গে এই বিভাগে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও। অভিনেত্রী আলিয়া ভাট জায়গা পেয়েছেন ‘আর্টিস্টস’ বিভাগে। সাময়িকীটির প্রচ্ছদেও রয়েছে তাঁর ছবি।
আলিয়া ও আরিয়ানের সঙ্গে টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় সূর্যবংশীও

বৈভব সূর্যবংশীবৈভবকে নিয়ে টাইমে লিখেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ভারতীয় ক্রিকেটে এই কিশোরের প্রভাবের প্রশংসা করার পাশাপাশি তাঁকে নতুন ভারতের প্রতীক হিসেবে তুলে ধরেছেন তিনি, ‘মাঠে যখন সে ক্রিকেট ব্যাট ঘোরায়, বৈভব সূর্যবংশী আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যৎ তাদেরই, যারা ভিন্নভাবে চিন্তা করতে পারে। সে একজন বিস্ময়কর ক্রীড়াপ্রতিভা।’
৯০ রানের লক্ষ্য, পাকিস্তান জিতল ১৩ ওভারেই১০০ জনের এই তালিকায় ক্রিকেটার আছেন মাত্র দুজন। বৈভবের সঙ্গে জায়গা পেয়েছেন ভারতের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হারমানপ্রীত কৌর। ক্রীড়াঙ্গনের অন্য পরিচিত মুখদের মধ্যে আছেন অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই, সানিয়া মির্জা, হকি গোলরক্ষক সবিতা পুনিয়া ও অ্যাথলেট ভিথিয়া রামরাজ। আলিয়া ভাটকে নিয়ে লিখেছেন ভারতের চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি। আরিয়ান খানের পরিচিতি লিখেছেন ভারতের আরেক নির্মাতা বিশাল ভরদ্বাজ।
সূর্যবংশী ভারতীয় ক্রিকেটের নতুন তারকাটাইম১০০ নেক্সট ইন্ডিয়া হলো টাইমের আন্তর্জাতিক ‘টাইম১০০ নেক্সট’ উদ্যোগের প্রথম ভারতকেন্দ্রিক সংস্করণ। এটি কোনো ক্রমতালিকা নয়। ভারতের ভেতরে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে সাময়িকীটির সাংবাদিকেরা বিভিন্ন ক্ষেত্রে অবদান এবং ভবিষ্যতে প্রভাব রাখার সম্ভাবনা বিবেচনা করে ১০০ জনকে বেছে নিয়েছেন।

Source - www.prothomalo.com ↗