হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের দক্ষিণাঞ্চলে পুলিশের অভিযানে অন্তত ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সশস্ত্র গ্যাংগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর পর এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হাইতির জাতীয় পুলিশের ভাষ্য, শহরের আবাসিক এলাকা মার্তিসাঁতে এ অভিযান চালানো হয়। এতে কোনও পুলিশ সদস্য বা বেসামরিক নাগরিক আহত হননি।... বিস্তারিত