রাঙামাটির রাজবন বিহারে লাখো পূণ্যার্থীর অংশগ্রহণে শেষ হলো বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রাজবন বিহারের মাঠে ৫০তম কঠিন চীবর দানোৎসবে বনভান্তের স্মৃতির উদ্দেশে চীবর দান অনুষ্ঠিত হয়।
এ সময় ধর্মদেশনায় পাঠ করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাথের। পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানান দান কার্যক্রমে অংশ নেন ভক্তরা।... বিস্তারিত