জোহানেসবার্গ টেস্টে আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। এ অপরাধে তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির ২ দশমিক ৮ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন হৃদয়। এই অনুচ্ছেদ... বিস্তারিত
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি

Source - www.banglatribune.com ↗