মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানার কার্যক্রমের উদ্বোধন এবং বড় অবকাঠামো প্রকল্পের কাজের সূচনা করতে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এদিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।