Bangladesh · 2026-11-20 18:00:00

মেনোপজের পর অতিরিক্ত উদ্বেগ? কী করবেন

মেনোপজের পর অতিরিক্ত উদ্বেগ? কী করবেন
হরমোনের পরিবর্তনের কারণে এই সময়ে নারীদের মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব পড়ে। অনেকেই হঠাৎ করে অতিরিক্ত উদ্বেগ, খিটখিটে মেজাজ, এমনকি তীব্র দুশ্চিন্তায় ভুগে থাকেন।
নারীদের জীবনের একটি স্বাভাবিক ও অবশ্যম্ভাবী অধ্যায় মেনোপোজ বা রজোনিবৃত্তি। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে এই পরিবর্তন দেখা যায়। মাসিকের শুরুটা যেমন একজন কিশোরীর জীবনে একটি বড় পরিবর্তন, ঠিক তেমনি মেনোপজও নারীজীবনের আরেকটি স্বাভাবিক ধাপ।
হরমোনের পরিবর্তনের কারণে এই সময়ে নারীদের মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব পড়ে। অনেকেই হঠাৎ করে অতিরিক্ত উদ্বেগ, খিটখিটে মেজাজ, এমনকি তীব্র দুশ্চিন্তায় ভুগে থাকেন।
কেন হয় এই বাড়তি উদ্বেগ
মেনোপজের সময় উদ্বেগের পেছনে বেশ কিছু শারীরিক ও সামাজিক কারণ জড়িত থাকে—
হরমোনের তারতম্য: এ সময় শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মাত্রা দ্রুত কমতে শুরু করে। এই হরমোনগুলো মস্তিষ্কের মেজাজ নিয়ন্ত্রণকারী উপাদান (যেমন—সেরোটোনিন)-কে প্রভাবিত করে, যা মানসিক অস্থিরতা বাড়ায়।
শারীরিক অস্বস্তি ও ঘুমের ব্যাঘাত: ‘হট ফ্ল্যাশ’ (শরীরে হঠাৎ তীব্র গরম লাগা) এবং রাতে অতিরিক্ত ঘাম হওয়ার কারণে নিয়মিত ঘুম ভেঙে যায়। পর্যাপ্ত ঘুমের অভাব সরাসরি দুশ্চিন্তা ও মানসিক চাপ বাড়িয়ে দেয়।
পরিবেশগত ও পারিবারিক চাপ: এই বয়সে সন্তানরা বড় হয়ে দূরে চলে যাওয়া বা ক্যারিয়ারের পরিবর্তনের কারণে অনেকে একাকিত্বে ভোগেন।
বার্ধক্যের ভয়: শরীরের গঠন পরিবর্তন, ওজন বৃদ্ধি ও ভবিষ্যৎ স্বাস্থ্য নিয়ে মানসিক চাপ থেকে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়।
নিজেকে ভালো রাখার উপায়
নিয়মিত পুষ্টিকর খাবার ও ফলমূল খেতে হবেমাইন্ডফুলনেস ও যোগব্যায়াম: প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন বা যোগব্যায়াম করলে মন শান্ত থাকে।
সক্রিয় জীবনযাপন: পুষ্টিকর খাবার খাওয়া, চিনি ও ক্যাফেইন (চা/কফি) কম গ্রহণ এবং হালকা হাঁটার অভ্যাস শরীর ও মন উভয়ই চাঙা রাখে।
পছন্দের কাজে যুক্ত থাকা: নিজের শখ চর্চা করা এবং ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমে।
পরিবারের সহযোগিতা: মেনোপজের এই সংবেদনশীল সময়ে পরিবারের সদস্যদের সহানুভূতিশীল ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন।
মেনোপজের পর শরীরের যেসব পরিবর্তনে সাবধান থাকা জরুরিমানসিক সমর্থন ও খোলামেলা আলোচনা: তার মেজাজের পরিবর্তনকে অবহেলা না করে ধৈর্য ধরে কথা শুনুন। তিনি যা অনুভব করছেন তা যেকোনো অস্বাভাবিক বিষয় নয়, এই আশ্বাস দিন।
ঘরের কাজে সহযোগিতা: শারীরিক ক্লান্তি ও অস্বস্তির দিনে ঘরের কাজে তাকে সাহায্য করুন, যেন তিনি পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পান।
সহানুভূতিপূর্ণ দৃষ্টিভঙ্গি: কোনো কারণে মেজাজ খিটখিটে হলে তা ব্যক্তিগতভাবে না নিয়ে পরিস্থিতিটি হরমোনজনিত পরিবর্তনের ফল হিসেবে বিবেচনা করুন।
চিকিৎসকের পরামর্শ: উদ্বেগ বা শারীরিক লক্ষণগুলো অতিরিক্ত বেড়ে গেলে লজ্জিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
পঞ্চাশের কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে ক্যানসার, জানালেন বিশেষজ্ঞ

Source - www.prothomalo.com ↗