‘যাপিত জীবন’ চলচ্চিত্রের প্রিমিয়ারে জমকালো এথনিক লুকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
শাড়ির সাজে ঐতিহ্য আর আভিজাত্য ফুটিয়ে তুলতে জুড়ি নেই অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত এবং তাঁর বাবা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’-এর প্রিমিয়ারে ঠিক তেমনই এক অনন্য এথনিক লুকে ধরা দিলেন এই অভিনেত্রী।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করা ভাবনা বিশেষ দিনটির জন্য বেছে নিয়েছিলেন ডিজাইনার ব্র্যান্ড ‘অনন্যা অদিতি’র জমকালো একটি শাড়ি।
সাদা জমিনের সিল্ক শাড়িতে ছিল স্নিগ্ধতার ছোঁয়া। তবে এর মূল আকর্ষণ চওড়া মেরুন পাড়। সোনালি জরি সুতা, চুমকি, বিডস ও কারচুপির নিপুণ কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে ফুল ও লতাপাতার নকশা।
নিজের সিনেমার প্রিমিয়ারে শাড়ির লুকে নজর কাড়লেন ভাবনা

শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে তিনি পরেছিলেন মেরুন রঙের ভারী নকশা করা ক্যাপ-স্লিভ ব্লাউজ।
ব্লাউজের সুইটহার্ট নেকলাইন ও ব্যাকলেস নকশা সাজে যোগ করেছে আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন।
গয়নার ক্ষেত্রে গলা ফাঁকা রেখেই বেছে নিয়েছেন ভারী সাজ । শুধু কানে পরতে বেছে নিয়েছেন লম্বা সোনালি স্টেটমেন্ট দুল, এক হাতে একগুচ্ছ সোনালি বালা, আঙুলে আংটি আর নাকে ছোট্ট পাথরের নাকফুল।
মেকআপ আর্টিস্ট সাজ্জাদ হোসেন পিয়াশের হাতের ছোঁয়ায় সেজে উঠেছিলেন নায়িকা। মেকআপে গ্লোয়িং বেস, শিমারি আইশ্যাডো, স্মোকি চোখ, কপালে ছোট্ট লাল টিপ আর ম্যাট ন্যুড ব্রাউন লিপস্টিকে তাঁকে লাগছিল দারুণ সুন্দর ও আত্মবিশ্বাসী।
সবশেষে মাঝসিঁথি করে বাদামি ঢেউখেলানো চুল রেখেছিলেন খোলা। আলোকচিত্রী তামিম আহমেদের ক্যামেরায় ধারণ করা প্রতিটি ফ্রেমে প্রিমিয়ারের এই বিশেষ সাজ হয়ে উঠেছে আরও নজরকাড়া।

Source - www.haal.fashion ↗