ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে আদিবাসী মানুষের অধিকার হরণের অন্যতম প্রধান কারণ দুর্নীতি। শুধু ঘুষ লেনদেন নয়, ক্ষমতার অপব্যবহারও দুর্নীতি। এর মাধ্যমে বছরের পর বছর এই মানুষদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী ফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।
আদিবাসী মানুষের মৌলিক অধিকার, ভূমির অধিকার, আত্মপরিচয়ের অধিকার কেড়ে নেওয়ার ধারাবাহিক ইতিহাস আছে বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, পাহাড় ও সমতলে তাদের ওপর নির্যাতন, গুম, খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। এসবের পেছনে রাষ্ট্রীয়, রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও সামরিক পর্যায়ের ক্ষমতার অপব্যবহার এবং প্রাতিষ্ঠানিক বৈষম্য রয়েছে।
দুর্নীতির কারণে ‘আদিবাসীরা’ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন: ইফতেখারুজ্জামান

স্বাধীনতার ৫৪ বছর পরও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হচ্ছে বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, তাদের অধিকারের প্রশ্নে গত ২৫ বছরে কিছু অর্জন হয়েছে। তবে অনেক অপ্রাপ্তি এখনো রয়ে গেছে। অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন আরও দৃঢ়ভাবে, সক্রিয়তার সঙ্গে এগিয়ে নিতে বলেন তিনি।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সেনাবাহিনীর সদিচ্ছা থাকলে তারা আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত সুনাম দেশের ভেতরেও প্রতিষ্ঠা করতে পারে। সেনাবাহিনীকে বাদ দিয়ে পার্বত্য অঞ্চলে শান্তির কথা ভাবা যায় না। কোনো রাজনৈতিক শক্তি বা সরকারের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়।
আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আদিবাসী ফোরামের সম্মেলনে আমন্ত্রিত অতিথিরাআদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে দেশের সব মানুষের আন্দোলনে পরিণত করার তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছিল সব মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। এই ব্যর্থতার দায় জাতি হিসেবে আমাদের নিতে হবে।’
সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের দাবির প্রতি বিশেষ গুরুত্ব দেন ইফতেখারুজ্জামান।
আদিবাসী ফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলনের স্লোগান ‘সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করুন’।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং আদিবাসী ফোরামের পক্ষ থেকে ১০ দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা, রাজনৈতিক-সামাজিক ও ভূমির অধিকার প্রতিষ্ঠা, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, নারীর নিরাপত্তা, ভূমিতে সম্মতি ছাড়া প্রকল্প বন্ধ, নির্যাতন বন্ধ, আন্তর্জাতিক সনদ বাস্তবায়ন এবং সংসদে আসন ও শিক্ষা-চাকরিতে কোটা সংরক্ষণ।
সঞ্জীব দ্রং সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে বাঙালির মতো ক্ষুদ্র আদিবাসী শিশুরাও সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে এবং সুন্দর ভবিষ্যত গড়ার সমান সুযোগ পাবে।’
দেশের ইতিহাসের সঙ্গে পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিষয়টি সবাইকে স্বীকার করে নিতে হবে বলে উল্লেখ করেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। তিনি বলেন, ‘আদিবাসীদের অধিকার আদায়ের লড়াই শত বছর ধরে একইভাবে চলছে। কিন্তু তাদের অধিকার রাষ্ট্রীয় স্বীকৃতি তেমনভাবে পাচ্ছে না।’
আদিবাসী ফোরামের সম্মেলনে অংশ নেওয়া দর্শকদের একাংশআদিবাসীদের অধিকার বাস্তবায়নে রাষ্ট্র গণতান্ত্রিক হচ্ছে না বলে অভিযোগ তোলেন বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। তিনি বলেন, আদিবাসীদের অধিকার আদায়ে রাষ্ট্র সব সময় ভয় দেখায়। অথচ রাষ্ট্রের উচিত ছিল ভরসা দেওয়া।
অনুষ্ঠানে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, আদিবাসীদের অধিকার রক্ষার এই লড়াইয়ে যতক্ষণ মূলধারার মানুষ ও রাজনৈতিক দলের দায়বোধ তৈরি হবে না, ততক্ষণ রাষ্ট্র পরিপূর্ণ গণতান্ত্রিক হবে না।
বর্তমান সরকারের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি আছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার রেইনবো জাতির কথা বলেছে। তবে এই প্রতিশ্রুতি যাতে শুধু নির্বাচনী ইশতেহারে না থাকে। বরং সেটার বাস্তবায়ন চাই আমরা।’
সংহতি বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘আদিবাসীরা নিজেদের অধিকার নিয়ে কথা বললে তাদের রাষ্ট্রবিরোধী বলে ধরে নেওয়া হয়। এমন ধারণা থেকে বের হতে হবে।’ তিনি সমতল ও পাহাড়ের ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের সাংবিধানিকভাবে আদিবাসী বলে স্বীকৃতি দিতে সরকারের প্রতি দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী ফোরামের সহসভাপতি অজয় এ মৃ। তিনি বলেন, ‘আমরা শত বছর ধরে অধিকার আদায়ের লড়াই করছি। কিন্তু এ লড়াই ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য এই সংগঠন জরুরি। তিনি তরুণদের আহ্বান জানান, আদিবাসী ফোরামে নেতৃত্ব হাতে নেওয়ার জন্য তাঁরা যেন প্রস্তুত থাকেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উজ্জ্বল আজিম ও ফাল্গুনী ত্রিপুরা।

Source - www.prothomalo.com ↗