বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা স্টেডিয়ামের জিমনেশিয়ামে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব আমিনুর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী, কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির সাজ্জাদ ও খলিলুর রহমান বিপ্লব, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজুল হক ও সদস্য সচিব আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আলম জিলানী, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
Source - www.bd24live.com ↗