মেধা অন্বেষণ ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে লক্ষ্মীপুরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১০টি ক্যাম্পাসে একযোগে এ পরীক্ষার আয়োজন করে আইডিয়াল ফাউন্ডেশন।