যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার দূষণ, নির্মাণকাজের ধুলাবালু ও প্রতিকূল আবহাওয়ার কারণে এলাকাভেদে বায়ুদূষণের মাত্রা কম–বেশি হয়ে থাকে। তবে চাইলেই গুগল ম্যাপসের ‘এয়ার কোয়ালিটি’ সুবিধা কাজে লাগিয়ে যেকোনো সময় নিজ এলাকার বাতাসের মান ভালো না খারাপ, তা জানা যায়। গুগল ম্যাপসে নির্দিষ্ট এলাকার বাতাসের মান জানার পদ্ধতি জেনে নেওয়া যাক।
অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা যেকোনো স্মার্টফোনের মাধ্যমে বাতাসের মান জানার জন্য প্রথমে গুগল ম্যাপস অ্যাপের সর্বশেষ সংস্করণ চালু করতে হবে। এরপর এলাকার নাম, ঠিকানা বা পরিচিত কোনো স্থাপনার নাম লিখে সার্চ করতে হবে। চাইলে ফোনের লোকেশন সুবিধা চালু করে নিজের বর্তমান অবস্থানও নির্বাচন করা যাবে। এবার ওপরের ডানদিকে থাকা ‘লেয়ারস’ আইকনে ট্যাপ করতে হবে। এরপর লেয়ারস অপশনে প্রবেশ করে ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করলেই মানচিত্রে বিভিন্ন রঙের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বাতাসের মান দেখা যাবে।
গুগল ম্যাপসে নিজ এলাকার বাতাসের মান জানবেন যেভাবে

নির্দিষ্ট কোনো এলাকার বাতাসের মান সম্পর্কে বিস্তারিত জানতে মানচিত্রের ওই স্থানে ট্যাপ করতে হবে। বাতাসের মান পর্যবেক্ষণকেন্দ্রের চিহ্নে ট্যাপ করলেও সংশ্লিষ্ট স্থানের দূষণের মাত্রাসহ বিভিন্ন তথ্য জানা যাবে।
গুগল ম্যাপসে বাতাসের মান মাঝারি দেখা যাচ্ছে।বাতাসের মানে প্রদর্শন করা রংগুলোর অর্থ
গুগল ম্যাপসে বাতাসের গুণগত মান বোঝাতে ছয় ধরনের রং ব্যবহার করা হয়। প্রতিটি রং বায়ুদূষণের একটি নির্দিষ্ট মাত্রা নির্দেশ করে। রংগুলোর অর্থ হলো—
•সবুজ: বাতাসের মান ভালো।
•হলুদ: বাতাসের মান মাঝারি।
•কমলা: সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর।
•লাল: অস্বাস্থ্যকর।
•বেগুনি: খুবই অস্বাস্থ্যকর।
•গাঢ় মেরুন: বিপজ্জনক।
বাতাসের মান বোঝার ক্ষেত্রে শুধু রঙের ওপর নির্ভর করা উচিত নয়। মানচিত্রে দেখানো একিউআইয়ের সংখ্যাগত মান ও সংশ্লিষ্ট শ্রেণিও পর্যবেক্ষণ করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Source - www.prothomalo.com ↗