রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার শেরপাড়া মহল্লা থেকে তাঁকে পুলিশে সোপর্দ করেন বিএনপির নেতা–কর্মীরা।
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের গ্রেপ্তার হওয়া এই নেতার নাম হাবিবুর রহমান। তিনি নাটোর সদর থানা লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি।
জানা গেছে, বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া খেয়ে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন হাবিবুর রহমান। সেখান থেকে লাফিয়ে একটি দোকানের ছাদে যান। পরে সেখান থেকে তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়।
আবদুর রশিদ রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর। এ ঘটনায় খবর ছড়িয়ে পড়ে, বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার।
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোরের এক নেতা রাজশাহীতে যেভাবে গ্রেপ্তার হলেন

—মাহমুদুন নবী, সাবেক সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলযুবলীগ নেতা হাবিবুর রহমান ওই এলাকায় এসে দুই মাস ধরে আত্মগোপনে ছিলেন। হামলার শিকার হলে তিনি আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে লাফ দিয়ে আরেকটি দোকানের ছাদে যান।আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান এই মহল্লায় এসে ভাড়া বাসায় থাকতেন বিষয়টি আগ থেকে তিনি জানতেন না। কিছুদিন থেকে খেয়াল করেন তাঁর বাড়ির সামনে একটি চায়ের দোকানে তিনি চা খেতে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাতেও তিনি এসেছিলেন।
আবদুর রশিদ বলেন, বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বিএনপির লোকজন নাটোর বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন। পরে ২০-৩০ জন লোক এসে হাবিবুর রহমানকে মারধর শুরু করেন। তিনি তাঁদের হাত থেকে ছুটে দৌড় দিয়ে তাঁর (আবদুর রশিদের) বাসায় গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে তিনি পাশের একটি দোকানের ছাদে গিয়ে আশ্রয় নেন। বিএনপির নেতা–কর্মীরা সেখানে তাঁকে আটক করে আবার মারধরের চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাঁদের বাধা দেন। পরে খবর দিলে পুঠিয়া থানার পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুন নবী ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান ওই এলাকায় এসে দুই মাস ধরে আত্মগোপনে ছিলেন। হামলার শিকার হলে তিনি আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে লাফ দিয়ে আরেকটি দোকানের ছাদে যান।
জানতে চাইলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, হাবিবুর রহমানের নামে নাটোর সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তিনি এজাহারনামীয় আসামি। পুঠিয়া থানা–পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নাটোর পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে নাটোর সদর থানার পুলিশের কাছে তাঁরা শুধু হস্তান্তর করেছেন।

Source - www.prothomalo.com ↗