তিন দিনের টানা সংঘর্ষ, অবরোধ ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে। বেশির ভাগ দোকানপাটও খুলেছে। তবে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবারের স্বাভাবিক ভিড় ও বেচাবিক্রি নেই।
গোপালগঞ্জে তিন দিন ধরে নাশকতা চালিয়ে যাচ্ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীরা। আজ জেলার কোথাও তাঁদের উপস্থিতি চোখে পড়েনি। রাস্তায় স্বাভাবিক যান চলাচলের পাশাপাশি শহরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে।
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু গোপালগঞ্জ পৌর শহরের আলিয়া মাদ্রাসা এলাকার ব্যবসায়ী রইস মোল্লা বলেন, গতকাল বৃহস্পতিবার বাজারে কেউ দোকান খোলেননি, রাস্তায় মানুষও ছিল না। আজ তিনি দোকান খুলেছেন, কিন্তু স্বাভাবিক বেচাবিক্রি নেই। বৃষ্টির কারণেও লোকজন কম।
তিন দিন পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ

ঘটনার ধারাবাহিকতা
গত ২৪ অক্টোবর গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। সেদিন দেশি অস্ত্র হাতে সাম্প্রতিক সময়ের প্রথম বড় মহড়া দিতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের। একই দিনে কাশিয়ানী, টুঙ্গিপাড়া এবং সদরের লঞ্চঘাট, সোনাকুড় ও এলজিইডি মোড়সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করা হয়।
হল ছেড়ে যাচ্ছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।। শুক্রবার বিকেলে১৫ নভেম্বর আবারও সশস্ত্র অবস্থায় শহরে সড়ক অবরোধ, মহড়া ও ভাঙচুর চালানো হয়। ওই দিন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়িতে আগুন দেওয়া হয় এবং যুবদলের কার্যালয় ভাঙচুর করা হয়। একই দিন গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয় এবং বিজিবি মোতায়েন করা হয়।
পরদিন ১৬ নভেম্বর রাতে প্রায় আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে ঢোকেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা ও গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ অন্তত ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এরপর একে একে গোপালগঞ্জ–২ আসনের সংসদ সদস্য কে এম বাবর, মুকসুদপুর থানা, গোপালগঞ্জ–১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী, দলীয় কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি
লাগাতার নাশকতার তিন দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন উপস্থিতি দেখা যায়নি। আজ সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক টহল দেখা গেছে। পরিস্থিতি পর্যালোচনায় আজ গোপালগঞ্জে আসেন পুলিশ, এসআরবি ও বিজিবির প্রধানেরা। দুপুরে গোপালগঞ্জ সার্কিট হাউসে আশপাশের জেলার পুলিশ সুপার, বিজিবি ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তাঁরা বৈঠক করেন।
বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির কিছু বলেননি। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনাদের (গোপালগঞ্জবাসী) প্রতি আমার আহ্বান, যেন কোনো চরম অবস্থায় যেতে না হয়।’
বৈঠকে উপস্থিত ছিলেন—এমন এক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী করণীয় নিয়েও কথা হয়েছে।
গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় বাস ছেড়ে যেতে দেখা গেছেএদিকে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো শুরু হয়নি। পুলিশ, এসআরবি ও বিজিবির প্রধানদের বৈঠকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শুরুর বিষয়ে কোনো আলোচনা হয়নি। জেলার অন্য তিনটি থানায় পুলিশের স্বাভাবিক উপস্থিতি রয়েছে। বিশৃঙ্খলার পর কোনো ধরনের ধরপাকড় বা আটকের খবর পাওয়া যায়নি।
গত বুধবার সন্ধ্যা থেকে ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে গোপালগঞ্জ ছাড়া খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুরসহ কয়েকটি জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আজ সকাল ছয়টায় এসব রুটে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
হল ছাড়ছেন গোপালগঞ্জ মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আজ সকাল থেকে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন হল ছেড়ে বাড়ি ফিরে যেতে দেখা গেছে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা না হলেও অনেক শিক্ষার্থী আজ সকালে কলেজ ছেড়েছেন।
দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ লাইনস কাউন্টারের সামনে অন্তত আট শিক্ষার্থীকে বিভিন্ন গন্তব্যের বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। তাঁদের মধ্যে দুই নারী শিক্ষার্থী বলেন, তাঁরা কলেজ বন্ধ করতে বলেছিলেন, কিন্তু শিক্ষকেরা তা করেননি। গোপালগঞ্জের অবস্থা দেখে পরিবারের সবাই উদ্বিগ্ন। তাই তাঁরা নিজেরাই হল ছেড়ে বাড়ি যাচ্ছেন।

Source - www.prothomalo.com ↗