চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে পুলিশের একটি টহল ভ্যানে ধাক্কা দিয়েছে একটি বাস। এ সময় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর পাঁচটার দিকে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, ভোরে হাইওয়ে পুলিশের সদস্যরা ভ্যান নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে টহল দেওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ভ্যানে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য সবাই জোরারগঞ্জ হাইওয়ে থানার। তাঁদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরসরাইয়ের পুলিশের টহল ভ্যানকে বাসের ধাক্কা: ৬ পুলিশ আহত

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়টি আরও তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Source - www.bd24live.com ↗