ব্যাংক খাতের খেলাপি ঋণ ৩২ শতাংশে ওঠার পেছনে পরিচালনা পর্ষদের দায় আছে। কেউ সঠিক ভূমিকা পালন করেনি। এই সমস্যা উত্তরণে কয়েক প্রজন্ম লাগতে পারে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করলে অনেক ব্যাংক টিকতে পারবে না। তাই ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
দেশের ব্যাংকিং, ফিনটেক ও করপোরেট খাতের শীর্ষ নির্বাহীদের নিয়ে আয়োজিত ‘ফিনএক্স কানেক্ট: ব্যাংকিং, ফিনটেক ও করপোরেট লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে এমন পরামর্শ দেন বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেডে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে দেশের পরিবর্তনশীল আর্থিক খাত, ডিজিটাল রূপান্তর, সুশাসন ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হয়।
দেশে ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ

নেভিগেটিং মার্কেট ক্রসরোডস অ্যান্ড ড্রাইভিং গ্রোথ শীর্ষক অধিবেশন সঞ্চালনা করেন গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী এম আহমেদ। আলোচক ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মো. আহসান হাবিব, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবিন, ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসাইন ও রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসাইন খান।
সেলিম আর এফ হোসাইন বলেন, আমাদের ছোট দেশে ৬০টি ব্যাংকের প্রয়োজন নেই। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ফিলিপাইনে ব্যাংক কমানো হয়েছে। বাংলাদেশেও এটা হতে হবে। সমাজে প্রভাব পড়তে পারে, তাই দীর্ঘ সময় বোঝা টেনে নেওয়ার দরকার নেই। এই খাতের সমাধানে দুই-তিন প্রজন্ম লেগে যেতে পারে।
মেলিতা মেহজাবিন বলেন, ব্যাংক খাতের এই পরিস্থিতির জন্য পর্ষদগুলোও দায়ী। কেউ ঠিক প্রশ্নটি করেনি। অনেক বছরের কাঠামোগত ব্যর্থতা ছিল। ফলে প্রতি তিন টাকা ঋণের এক টাকা ফেরত আসেনি।
ব্যাংকের এই দুর্দশার জন্য নিরীক্ষা প্রতিষ্ঠানগুলো এককভাবে দায়ী নয় বলে মনে করেন আদিব হোসাইন খান। তিনি বলেন, অডিট প্রতিষ্ঠান প্রতিরক্ষার চতুর্থ বা পঞ্চম ভিত্তি; কিন্তু ব্যাংকের ভেতরকার মৌলিক ভিত্তিগুলো কাজ করেনি। অনেক ব্যাংক লেনদেনের তথ্য মুছে দিয়েছিল।
ফাইন্যান্স রিওয়্যার্ড: দ্য ফিউচার অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শীর্ষক অধিবেশনটি সঞ্চালনা করেন ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক।
আলোচক ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, বিকাশের প্রধান বিপণন কর্মকর্তা মীর নওবুত আলী, ইউনিলিভার বাংলাদেশের সিএফও ও ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক ও সিটি ব্যাংকের ডিএমডি অরূপ হায়দার।
বক্তারা বলেন, ডিজিটাল আর্থিক সেবার প্রসারে গ্রাহকের নিরাপত্তা ও সাইবার সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্তলেনদেনব্যবস্থা (ইন্টারঅপারেবিলিটি) বাড়াতে হবে। একই সঙ্গে ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করে আরও বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে ঋণের আওতায় আনতে হবে। গ্রাহকদের লেনদেনের ইতিহাস বিশ্লেষণ করে ঋণ দেওয়ার সুযোগ বৃদ্ধিতে গুরুত্ব দেন তাঁরা। এ ছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ের পদ্ধতি কী হবে, তা নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Source - www.prothomalo.com ↗