কালিয়াকৈরে শুরু হচ্ছে টেপবল বিপিএল, খেলবেন বিদেশিরাও

গাজীপুরের কালিয়াকৈরে প্রথমবারের মতো জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে টেপবল বিপিএল-২০২৬। এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দল অংশ নেবে। টুর্নামেন্ট মাতাবেন পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটারও। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫ লাখ টাকা পুরস্কার।
Source - www.risingbd.com ↗