নতুন ফসল ঘরে তোলার আনন্দ, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আর নিজস্ব সংস্কৃতির বর্ণিল আয়োজনে গাজীপুরের শ্রীপুরে উদ্‌যাপিত হয়েছে মান্দি (গারো) জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব ‘ওয়ানগালা ২০২৬’। দিনব্যাপী এ উৎসবে গান, কবিতা, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন গারো সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা।