বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, বিশিষ্ট ফকিহ ও পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির সাত দিনের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় তিনি বাংলাদেশে আসছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে বাংলাদেশ সফরের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এই আলেম।