গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন আবুল কালাম শেখ। একই সঙ্গে ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
উপজেলার ধারাবাশাইল গ্রামে নিজ বাসভবনে আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন আবুল কালাম শেখ। তাঁর পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও নানা গুঞ্জন তৈরি হয়েছে।
আবুল কালাম বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রায় এক বছর আগে তাঁকে অলিখিতভাবে এ দায়িত্ব দেওয়া হয়। তবে কিছুদিন আগে দলের দায়িত্বশীল ব্যক্তিদের জানিয়ে দিয়েছেন, তিনি আর দলীয় কার্যক্রমে অংশ নিতে চান না। একই সঙ্গে ব্যক্তিগত সমস্যার কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলন করে কোটালীপাড়া জামায়াত নেতার পদত্যাগ, করবেন না রাজনীতি

পদত্যাগের পেছনে কোনো ভয়ভীতি বা চাপ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে আবুল কালাম বলেন, ‘কোনো ভয়ভীতি বা চাপে পড়ে আমি পদত্যাগ করিনি। সম্পূর্ণ নিজের ইচ্ছা ও সিদ্ধান্তে এ পদ থেকে সরে দাঁড়িয়েছি।’
কান্দি ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শেখের পদত্যাগের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। তিনি বলেন, পদত্যাগ আবুল কালাম শেখের ব্যক্তিগত বিষয় এবং উপজেলা জামায়াতের সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।

Source - www.prothomalo.com ↗