রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে মো. হাবিবুর রহমান নামে নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গত বৃহস্পতিবার রাতে কাঁঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হাবিবুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন হাবিবুর রহমান। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন বলে দাবি করেন স্থানীয়রা। তার বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে ধরে হস্তান্তর করেন। এ বিষয়ে ওসি ফরিদুল ইসলাম জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে। এ কারণে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
The post বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗